বি পি নিউজ ২৪

নজরুল বর্ষে কুতুবআইল মডেল স্কুলে ‘সাহিত্য কর্ণার’

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নজরুল বর্ষে কুতুবআইল মডেল স্কুলে ‘সাহিত্য কর্ণার’

কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সাহিত্য কর্ণার’ উদ্বোধন

শিক্ষার্থীদের পাঠাভ্যাস ও সৃজনশীল চিন্তার বিকাশে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু করা হয়েছে ‘সাহিত্য কর্ণার’। নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত এ উদ্যোগের পাশাপাশি বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে শিবু মার্কেট এলাকার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাহিত্য কর্ণারের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।

উদ্বোধনকালে ইউএনও বলেন, শুধু পাঠ্যবইয়ের মধ্যে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা সীমাবদ্ধ না রেখে তাদের সাহিত্য ও বই পড়ার প্রতি আগ্রহী করে তোলাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। সাহিত্য কর্ণারে বিভিন্ন ধরনের বই রাখার ফলে শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনার পাশাপাশি গল্প, কবিতা ও অন্যান্য সাহিত্যকর্ম পড়ার সুযোগ পাবে। এর মাধ্যমে তাদের সৃজনশীলতা ও চিন্তাশক্তির বিকাশ ঘটবে।

অনুষ্ঠানে বিদ্যালয় থেকে বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। কৃতী শিক্ষার্থীদের ভবিষ্যৎ পড়াশোনার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করা হয়।

এ সময় শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার প্রকাশ ঘটাতে বিদ্যালয়ের দেয়ালিকা ‘বাঁধনহারা’ প্রকাশ করা হয়। দেয়ালিকাটিতে শিক্ষার্থীদের লেখা কবিতা, গল্প, ছড়া, প্রবন্ধসহ বিভিন্ন সৃজনশীল রচনা স্থান পেয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষাজীবনের শুরু থেকেই শিশুদের বই ও সাহিত্যচর্চার সঙ্গে সম্পৃক্ত করা গেলে তাদের জ্ঞানার্জনের পাশাপাশি মননশীলতা ও সৃজনশীল দক্ষতা বাড়বে। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশও আরও আনন্দমুখর হয়ে উঠবে।

সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পর্যায়ক্রমে সদর উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ‘সাহিত্য কর্ণার’ চালুর উদ্যোগ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

নজরুল বর্ষে কুতুবআইল মডেল স্কুলে ‘সাহিত্য কর্ণার’

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ