সরকারের ছয় মাসের কর্মকাণ্ড ও সংস্কার নিয়ে মার্কিন কর্মকর্তার সঙ্গে আল আমিনের বৈঠক
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম ছয় মাসের কার্যক্রম এবং রাষ্ট্রীয় সংস্কারের অগ্রগতি নিয়ে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।
জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস এ. স্টুয়ার্ট (Mr. James A. Stewart) অংশ নেন।
বৈঠকে সরকারের প্রথম ছয় মাসের প্রশাসনিক কার্যক্রম, বিভিন্ন পদক্ষেপ এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সংস্কার কার্যক্রম কতটা এগিয়েছে, সে বিষয়েও আলোচনা করেন তারা।
আব্দুল্লাহ আল আমিন বৈঠকে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। নতুন ধারার রাজনীতি নিয়ে এনসিপির নীতিগত অবস্থান ও প্রত্যাশার বিষয়গুলোও তিনি তুলে ধরেন।
আলোচনায় দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও শক্তিশালী করার প্রয়োজনীয়তার বিষয়টি উঠে আসে। একই সঙ্গে সরকারের কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে নিয়মিত ও গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে জানানো হয়েছে।

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন