বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স পুকুরে মৎস্যসম্পদ বৃদ্ধির উদ্যোগ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স পুকুরে মৎস্যসম্পদ বৃদ্ধির উদ্যোগ

নারায়ণগঞ্জে জলজ পরিবেশের ভারসাম্য রক্ষা ও মৎস্যসম্পদ বৃদ্ধির লক্ষ্যে পুলিশ লাইন্স পুকুরের অভ্যন্তরীণ জলাভূমিতে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জের উদ্যোগে এ পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে পুলিশ লাইন্স পুকুরের জলাভূমিতে বিভিন্ন প্রজাতির পোনামাছ ছাড়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম।

কর্মসূচির মাধ্যমে স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। জলাশয়ের প্রাকৃতিক পরিবেশ ও মৎস্যসম্পদ সমৃদ্ধ করতে নিয়মিত এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ বলেও সংশ্লিষ্টরা মনে করেন। 

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স পুকুরে মৎস্যসম্পদ বৃদ্ধির উদ্যোগ

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জে জলজ পরিবেশের ভারসাম্য রক্ষা ও মৎস্যসম্পদ বৃদ্ধির লক্ষ্যে পুলিশ লাইন্স পুকুরের অভ্যন্তরীণ জলাভূমিতে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জের উদ্যোগে এ পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে পুলিশ লাইন্স পুকুরের জলাভূমিতে বিভিন্ন প্রজাতির পোনামাছ ছাড়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম।

কর্মসূচির মাধ্যমে স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। জলাশয়ের প্রাকৃতিক পরিবেশ ও মৎস্যসম্পদ সমৃদ্ধ করতে নিয়মিত এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ বলেও সংশ্লিষ্টরা মনে করেন। 

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ