বি পি নিউজ ২৪

জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়ে এমপি আব্দুল্লাহ আল আমিন

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়ে এমপি আব্দুল্লাহ আল আমিন

জনসাধারণের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে তাদের সমস্যা ও প্রয়োজনের কথা জানতে নিয়মিত মতবিনিময় করছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। সাপ্তাহিক কার্যক্রমের অংশ হিসেবে তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে বসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন।

এ সময় এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা নাগরিকরা তাদের ব্যক্তিগত ও সামাজিক নানা সমস্যা, নাগরিক সেবা এবং এলাকার বিভিন্ন বিষয় সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। আব্দুল্লাহ আল আমিন তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

পাশাপাশি এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও উপস্থিত নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। জনগণের সরাসরি মতামতকে গুরুত্ব দিয়ে স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথে এগিয়ে যাওয়ার বিষয়েও আলোচনা হয়।

নিয়মিত এ ধরনের কার্যক্রমের মাধ্যমে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ আরও দৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়ে এমপি আব্দুল্লাহ আল আমিন

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জনসাধারণের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে তাদের সমস্যা ও প্রয়োজনের কথা জানতে নিয়মিত মতবিনিময় করছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। সাপ্তাহিক কার্যক্রমের অংশ হিসেবে তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে বসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন।

এ সময় এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা নাগরিকরা তাদের ব্যক্তিগত ও সামাজিক নানা সমস্যা, নাগরিক সেবা এবং এলাকার বিভিন্ন বিষয় সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। আব্দুল্লাহ আল আমিন তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

পাশাপাশি এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও উপস্থিত নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। জনগণের সরাসরি মতামতকে গুরুত্ব দিয়ে স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথে এগিয়ে যাওয়ার বিষয়েও আলোচনা হয়।

নিয়মিত এ ধরনের কার্যক্রমের মাধ্যমে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ আরও দৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ