নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বিত বিশেষ অভিযানে ৬৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জেলার সাতটি থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে মাদক সংশ্লিষ্টতা, ওয়ারেন্ট, অন্যান্য অপরাধ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ জানিয়েছে, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে মঙ্গলবার জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর থানার অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ সাতজন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দুজন এবং অন্যান্য আইনে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ থানায় মোট গ্রেপ্তারের সংখ্যা ১৩ জন।
ফতুল্লা মডেল থানার অভিযানে মাদকসেবনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ১২ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে। এছাড়া অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন এবং অন্যান্য আইনে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। এ থানায় মোট ১৫ জন গ্রেপ্তার হয়েছেন।
বন্দর থানার অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন কথিত মাদক ব্যবসায়ী এবং দুজন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুজন ও অন্যান্য আইনে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ থানায় মোট গ্রেপ্তার ৮ জন।
রূপগঞ্জ থানায় বিশেষ অভিযানে তিনজন মাদকসেবী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন এবং অন্যান্য আইনে একজনসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁও থানায় পৃথক অভিযানে সাতজন মাদকসেবী, মাদক মামলায় একজন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দুজন এবং অন্যান্য আইনে চারজনসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে মাদক ব্যবসার অভিযোগে গ্রেপ্তার করা হয়। এছাড়া অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন এবং অন্যান্য আইনে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবির অভিযানে মোট তিনজন গ্রেপ্তার হয়েছেন।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, সাতটি থানা ও ডিবি পুলিশের এসব অভিযানে মাদকদ্রব্যের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৪৪ জন, ওয়ারেন্ট ও অন্যান্য অপরাধে ১৫ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৯ জনসহ সর্বমোট ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন