বি পি নিউজ ২৪

দুর্নীতি-দুঃশাসনের অবসান করতে তরুণদের এগিয়ে আসতে হবে: আবদুল জব্বার

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দুর্নীতি-দুঃশাসনের অবসান করতে তরুণদের এগিয়ে আসতে হবে: আবদুল জব্বার

শিক্ষাজীবনে ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। তিনি বলেছেন, আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবদুল জব্বার বলেন, এসএসসি পরীক্ষায় ভালো ফল করে ডাক্তার, প্রকৌশলী কিংবা জনপ্রতিনিধি হওয়াকেই জীবনের একমাত্র সাফল্য হিসেবে দেখলে চলবে না। এর পাশাপাশি নৈতিক মূল্যবোধ ধারণ করতে হবে এবং পরকালের সাফল্যের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।

তিনি বলেন, তারা শিক্ষার্থীদের কোনো নির্দিষ্ট রাজনৈতিক সংগঠনে যোগ দেওয়া বা কোনো প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন না। বরং শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিকভাবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছেন।

দেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা তুলে ধরে আবদুল জব্বার বলেন, গত কয়েক দশকে দেশে অনেক যোগ্য ও দক্ষ নেতৃত্ব তৈরি হলেও নৈতিক শক্তি ও ধর্মীয় মূল্যবোধের ঘাটতির কারণে বিভিন্ন সময়ে দুর্নীতির বিস্তার ঘটেছে। তার ভাষ্য অনুযায়ী, রাষ্ট্র ও জনগণের সম্পদকে ব্যক্তিগত সম্পদ হিসেবে বিবেচনা করার প্রবণতা থেকেই দায়িত্বের অপব্যবহার ও আমানতের খেয়ানত তৈরি হয়।

সরকারি ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন দায়িত্বে থাকা ব্যক্তিদের প্রসঙ্গে তিনি বলেন, জনগণের দেওয়া দায়িত্বকে ব্যক্তিগত সুবিধা অর্জনের মাধ্যম হিসেবে দেখা উচিত নয়। সিটি করপোরেশনের প্রশাসক, পৌরসভার মেয়র কিংবা সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা প্রত্যেক ব্যক্তির দায়িত্বের সঙ্গে জবাবদিহিতা জড়িত। মানুষের কাছে জবাবদিহিতার পাশাপাশি সৃষ্টিকর্তার কাছেও প্রত্যেককে নিজের কাজের হিসাব দিতে হবে—এমন বিশ্বাস নিয়ে দায়িত্ব পালন করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

তরুণ প্রজন্মের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে আশাবাদ প্রকাশ করে আবদুল জব্বার বলেন, নতুন প্রজন্মকে এমনভাবে গড়ে উঠতে হবে, যাতে কোনো অনিয়ম, দুর্নীতি কিংবা দুঃশাসনের কাছে তারা আপস না করে। নিজেদের যোগ্যতা ও সততার বিকাশ ঘটিয়ে দেশের কল্যাণে ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এজন্য শিক্ষা অর্জনের পাশাপাশি সততা, নৈতিকতা ও দায়িত্ববোধকে জীবনের অংশ হিসেবে গ্রহণ করতে হবে।

মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আমজাদ হোসাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী সিরাজুল ইসলাম এবং নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জামাল উদ্দিন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

দুর্নীতি-দুঃশাসনের অবসান করতে তরুণদের এগিয়ে আসতে হবে: আবদুল জব্বার

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ