বি পি নিউজ ২৪

বন্দরের কাইকারটেক ব্রিজের ওয়াকওয়ে ভেঙে লোহা চুরির অভিযোগ

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বন্দরের কাইকারটেক ব্রিজের ওয়াকওয়ে ভেঙে লোহা চুরির অভিযোগ
ছবি: সংগৃহীত

বন্দরের কাইকারটেক ব্রিজের ওয়াকওয়ে ভেঙে লোহা চুরির অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দর ও সোনারগাঁও উপজেলার মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ কাইকারটেক ব্রিজের ওয়াকওয়ে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, সেতুর ওয়াকওয়ের একাধিক স্লাব ভেঙে ভেতরে থাকা লোহার রড ও বিভিন্ন ধাতব অংশ খুলে নিয়ে যাচ্ছে একটি চক্র। এতে পথচারীদের চলাচল যেমন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, তেমনি সরকারি অবকাঠামোর নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়দের ভাষ্য, গত কয়েকদিন ধরে ব্রিজের ওয়াকওয়ের বিভিন্ন অংশ ভেঙে লোহার সামগ্রী নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। দিনের বেলাতেও কোথাও কোথাও ভাঙা স্লাব ও ক্ষতিগ্রস্ত অংশ চোখে পড়ছে। তাদের অভিযোগ, প্রকাশ্যে এমন ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এলাকাবাসীর অভিযোগ, সংঘবদ্ধ একটি চক্র প্রথমে ওয়াকওয়ের স্লাব ভেঙে ফেলছে। পরে স্লাবের নিচে থাকা মূল্যবান লোহার অংশ খুলে নিয়ে যাচ্ছে। এতে একদিকে সরকারি সম্পদের ক্ষতি হচ্ছে, অন্যদিকে ওয়াকওয়ের কাঠামো দুর্বল হয়ে পথচারীদের জন্য দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।

স্থানীয়রা বলছেন, ব্রিজটি দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। ওয়াকওয়ের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত না করা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। একই সঙ্গে রাতে নজরদারি বাড়িয়ে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

বিষয়টি সম্পর্কে জানতে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ওয়াকওয়ে ভেঙে লোহার অংশ চুরির বিষয়টি তার আগে জানা ছিল না। সাংবাদিকদের কাছ থেকেই তিনি প্রথম ঘটনাটি জানতে পারেন।

তিনি বলেন, “যারা এ কাজ করছে, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। বিষয়টি পুলিশকে জানাচ্ছি।”

স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের দাবি, কাইকারটেক ব্রিজের মতো গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামো রক্ষায় দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার, নিয়মিত নজরদারি এবং চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বন্দরের কাইকারটেক ব্রিজের ওয়াকওয়ে ভেঙে লোহা চুরির অভিযোগ

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ