উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সরকারি কাজের গতিধারা ও জনসেবা সম্পর্কে সচেতনতা ও ইতিবাচক মনোভাব তৈরির লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘এ ডে ইন অফিস’ (A Day In Office) শীর্ষক অবহিতকরণ সভা ও সরেজমিন অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে সোনারগাঁ সরকারি কলেজ এবং সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজের প্রায় ৩০ জন শিক্ষার্থী অংশ নেন।
সভাপতির বক্তব্যে ইউএনও আসিফ আল জিনাত বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশ। একটি আধুনিক ও সমৃদ্ধ দেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে হলে প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি সরকারের মাঠপর্যায়ের কাজের গতিধারা ও জনসেবার ধরন সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকা আবশ্যক। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রান্তিক পর্যায়ে তরুণদের সরাসরি সম্পৃক্ত করার এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে তোমরাই সরকারের প্রতিনিধি হয়ে দেশের মানুষকে সেবা প্রদান করবে। তাই এখন থেকেই সরকারি কার্যাবলী সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা থাকলে তা তোমাদের কর্মজীবন ও চিন্তাধারায় ইতিবাচক পরিবর্তন আনবে। আজকের এই শিক্ষণীয় অভিজ্ঞতা তোমাদের আগামীর পথচলায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কাজল তন্ত্র পাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ।
আলোচনা সভা শেষে ইউএনও আসিফ আল জিনাত শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তর ও সেবা শাখা ঘুরে দেখান। এসময় ভূমি অফিস, সমাজসেবা কার্যালয় ও শিক্ষা অফিসসহ বিভিন্ন সেবা কেন্দ্রে সাধারণ নাগরিকরা কীভাবে সরাসরি সরকারি সেবা গ্রহণ করেন, তা সরজমিনে বুঝিয়ে দেওয়া হয়। সরকারি কাজের সার্বিক চিত্র স্বচক্ষে দেখার সুযোগ পেয়ে গভীর উচ্ছ্বাস ও সন্তোষ প্রকাশ করেছেন অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন