নারায়ণগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত চার শতাধিক শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দিতে নারায়ণগঞ্জে ‘A+ সংবর্ধনা–২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নারায়ণগঞ্জ মহানগর শাখা। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় চার শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।
ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি অমিত হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি আমজাদ হোসাইন রাজু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুল জব্বার, পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম এবং সংগঠনটির কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মোহাইমেন।
এ ছাড়া অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাঈদ সরোয়ার ও হাফেজ আবদুল মুমিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও সম্মাননা তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বীকৃতি দেওয়া এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহ জোগাতেই এ আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন