নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়েছেন স্থানীয়রা। সোমবার দুপুরে পেপার মিলের সামনে নদীর পানিতে মরদেহটি দেখতে পান তারা।
স্থানীয় বাসিন্দা আনন্দ জানান, প্রায় দেড় ঘণ্টা ধরে নদীতে মরদেহটি ভাসতে দেখা যাচ্ছিল। পরে বিষয়টি জানাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন স্থানীয়রা।
তবে অভিযোগ রয়েছে, খবর দেওয়ার পরও দীর্ঘ সময় পুলিশ ঘটনাস্থলে না আসায় স্থানীয় সাংবাদিক ফারুক হোসেনকে বিষয়টি জানানো হয়। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে নৌ পুলিশের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। এরপর ঘটনাস্থলে পুলিশ পাঠানোর কথা জানানো হয়।
স্থানীয়দের ভাষ্য, মরদেহটির পরনে কালো রঙের হাফপ্যান্ট ছিল। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহটির অবস্থা পরিবর্তিত হয়ে গেছে। মাথা না থাকায় প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, মরদেহের বিষয়ে একটি ফোন পাওয়ার পর এসআই অলিউল্লাহকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধারের পাশাপাশি এর পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ সম্পর্কে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করবে বলে জানা গেছে।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন