বি পি নিউজ ২৪

বিএনপি দেশ ছাড়েনি, শেখ হাসিনারাই পালিয়েছে: আজাদ

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিএনপি দেশ ছাড়েনি, শেখ হাসিনারাই পালিয়েছে: আজাদ
ছবি: সংগৃহীত

বিএনপির নেতাকর্মীরা নানা ধরনের মামলা, জেল-জুলুম ও নির্যাতনের মুখেও দেশ ছেড়ে যাননি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। তাঁর দাবি, আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর অনুসারীরাই দেশ ছেড়ে গেছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম আজাদ বলেন, “বিএনপির নেতাকর্মীরা দেশ ছাড়ে নাই। জেল-জুলুম সহ্য করে রাজপথে থেকেছে। শেখ হাসিনা ও তাঁর বাহিনী জনগণের ওপর গুলি চালিয়ে যে ক্ষয়ক্ষতি করেছে, তার কারণে জনগণের সামনে এসে দাঁড়ানোর মতো মানসিক শক্তি তাদের নেই।”

আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তারা ডিসেম্বর মাসে দেশে ফেরার কথা বললেও তাঁর দাবি, তাদের সেই মনোবল নেই। এমনকি রাজনৈতিক বক্তব্যে তিনি বলেন, তারা হয়তো ২০৪০ সালের ডিসেম্বরে দেশে ফিরতে পারে।

বিএনপির আন্দোলনে নেতাকর্মীদের ভূমিকার কথা তুলে ধরে আজাদ বলেন, বিদেশে কিংবা নেপালে বসে বড় বড় কথা বলে আন্দোলনের কৃতিত্ব নেওয়ার সুযোগ নেই। বিএনপির রাজনীতি চাপাবাজির রাজনীতি নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর মতো নেতারা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে আন্দোলন করেছেন। বিএনপির নেতাকর্মীরা কখনো পালিয়ে যাওয়ার রাজনীতি করেননি বলেও দাবি করেন তিনি।

সমাবেশে অন্য একটি রাজনৈতিক দলের ভূমিকারও সমালোচনা করেন নজরুল ইসলাম আজাদ। তাঁর অভিযোগ, দলটি নিয়মিত উসকানিমূলক কর্মকাণ্ড করছে এবং অতীতে বিভিন্ন সময়ে প্রতারণা করেছে। এ বিষয়ে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও দলের নেতাকর্মীরা ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করছেন উল্লেখ করে আজাদ বলেন, সেই ধৈর্যের বাঁধ ভেঙে গেলে পরিস্থিতি ‘ভয়াবহ’ হতে পারে।

সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

এ সময় বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি দেশ ছাড়েনি, শেখ হাসিনারাই পালিয়েছে: আজাদ

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ