বি পি নিউজ ২৪

সাত মাসে নারায়ণগঞ্জ সন্ত্রাসমুক্ত হয়েছে: সাখাওয়াত

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সাত মাসে নারায়ণগঞ্জ সন্ত্রাসমুক্ত হয়েছে: সাখাওয়াত

নারায়ণগঞ্জে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকলে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আরও উন্নতি হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তাঁর দাবি, গত সাত মাসে নারায়ণগঞ্জকে আওয়ামী লীগের ‘সন্ত্রাসের জনপদ’ থেকে একটি গণতান্ত্রিক ও বসবাসযোগ্য নগরীতে পরিণত করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সাখাওয়াত হোসেন খান বলেন, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদের দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করা উচিত। তাঁর ভাষ্য, বর্তমানে বিচার বিভাগ স্বাধীন থাকায় বিদেশে অবস্থান করে নানা ধরনের বার্তা বা ষড়যন্ত্রের পরিবর্তে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, অতীতে যারা রাজপথে দাঁড়িয়ে ‘খেলা হবে’ বলে হুঙ্কার দিয়েছিলেন, গণঅভ্যুত্থানের পর তাদের অনেকেই দেশ ছেড়ে চলে গেছেন। অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা গ্রেপ্তার ও কারাভোগের মধ্যেও নারায়ণগঞ্জে থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন বলে দাবি করেন তিনি।

নারায়ণগঞ্জকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত করার বিষয়ে দলের অবস্থান তুলে ধরে সাখাওয়াত বলেন, আগের সরকারের সময়ে গড়ে ওঠা অপরাধের সিন্ডিকেট ভেঙে দিতে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। নতুন পুলিশ সুপার দায়িত্ব নেওয়ার পর সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে বলেও তিনি দাবি করেন।

প্রশাসনের অভিযান অব্যাহত থাকলে আগামী এক মাসের মধ্যে নারায়ণগঞ্জে আরও শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সমাবেশটি সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ এবং বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সাত মাসে নারায়ণগঞ্জ সন্ত্রাসমুক্ত হয়েছে: সাখাওয়াত

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ