বি পি নিউজ ২৪

ফতুল্লায় একাধিক মামলার আসামি ‘মেন্টাল মানিক’ ৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফতুল্লায় একাধিক মামলার আসামি ‘মেন্টাল মানিক’ ৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ফতুল্লার সাইনবোর্ড শান্তিধারা এলাকায় পুলিশের অভিযানে মানিক ওরফে নয়ন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, ‘মেন্টাল মানিক’ নামে পরিচিত ওই ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অভিযানে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে কুতুবপুর ইউনিয়নের সাইনবোর্ড শান্তিধারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, মাদক ব্যবসার সঙ্গে জড়িত হিসেবে পরিচিত মানিককে বেশ কিছুদিন ধরে খোঁজা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার পর সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তাকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে ৫০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মানিক ফতুল্লা এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী। এর আগে জমি দখলকে কেন্দ্র করে একটি ঘটনায় তাকে প্রকাশ্যে অস্ত্র হাতে গুলি ও মহড়া দিতে দেখা গিয়েছিল বলেও পুলিশ জানিয়েছে।

ফতুল্লা মডেল থানার এসআই খালেদুজ্জামান জানান, মানিকের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা, একটি ইয়াবা মামলা এবং একটি মারামারি সংক্রান্ত মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। নতুন করে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

 মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় করা মামলায় মানিককে আদালতে পাঠানো হবে। এছাড়া সিদ্ধিরগঞ্জ থানাতেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় একাধিক মামলার আসামি ‘মেন্টাল মানিক’ ৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ফতুল্লার সাইনবোর্ড শান্তিধারা এলাকায় পুলিশের অভিযানে মানিক ওরফে নয়ন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, ‘মেন্টাল মানিক’ নামে পরিচিত ওই ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অভিযানে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে কুতুবপুর ইউনিয়নের সাইনবোর্ড শান্তিধারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, মাদক ব্যবসার সঙ্গে জড়িত হিসেবে পরিচিত মানিককে বেশ কিছুদিন ধরে খোঁজা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার পর সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তাকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে ৫০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মানিক ফতুল্লা এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী। এর আগে জমি দখলকে কেন্দ্র করে একটি ঘটনায় তাকে প্রকাশ্যে অস্ত্র হাতে গুলি ও মহড়া দিতে দেখা গিয়েছিল বলেও পুলিশ জানিয়েছে।

ফতুল্লা মডেল থানার এসআই খালেদুজ্জামান জানান, মানিকের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা, একটি ইয়াবা মামলা এবং একটি মারামারি সংক্রান্ত মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। নতুন করে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

 মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় করা মামলায় মানিককে আদালতে পাঠানো হবে। এছাড়া সিদ্ধিরগঞ্জ থানাতেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ