নারায়ণগঞ্জের বন্দর এলাকায় মাদক ও বিভিন্ন অপরাধ দমনে পৃথক অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ ও র্যাব-১১। এসব অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বন্দর থানা পুলিশের একাধিক দল বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এর অংশ হিসেবে সালেহনগর এলাকায় নজরুল ইসলামের রিকশা গ্যারেজের বিপরীতের সড়ক থেকে ২০ পিস ইয়াবাসহ মো. বাপ্পী (২১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এসআই মো. মনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
অন্যদিকে বন্দর রেললাইন ভাঙা পুল এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি মো. ইউনুস (৪৫)-কে আটক করা হয়। এসআই মো. রাজিউর রহমান জনসাধারণের সহযোগিতায় তাকে আটক করেন।
এ ছাড়া দেওভোগ পানির ট্যাংকি মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারভুক্ত আসামি শিশু তাসমির ওরফে তাসনিমকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে মাদক সেবনরত অবস্থায় স্বপন (৪৯)-সহ আরও তিনজন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, পূর্বের মামলার একজন আসামি এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজনসহ বিভিন্ন অপরাধে মোট ৯ জনকে বন্দর থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে র্যাব-১১-এর একটি দল বন্দর থানাধীন গোকুলদাসেরবাগ সরকারি হাসপাতালের উত্তর পাশে অভিযান চালায়। সেখানে মো. মিজানুর রহমানের ভাড়া করা গোডাউনে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় এজাহারভুক্ত মাদক ব্যবসায়ী কামরুল হাসান (২৯) ও মো. মিজানুর রহমান (২৭)-কে গ্রেপ্তার করে র্যাব।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, পৃথক অভিযানে গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে এলাকায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন