বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে অবৈধ মিশুক-অটোর উচ্ছেদে সরাসরি অভিযানে সাখাওয়াত

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে অবৈধ মিশুক-অটোর উচ্ছেদে সরাসরি অভিযানে সাখাওয়াত

নারায়ণগঞ্জ শহরে লাইসেন্সবিহীন মিশুক-অটোর বিরুদ্ধে উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ শহরে লাইসেন্সবিহীন মিশুক ও অটোরিকশার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)। সোমবার (৫ অক্টোবর ২০২৬) শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান সরাসরি তদারকি করছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।

সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, শহরের সড়কে অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া চলাচল করা মিশুক ও অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হচ্ছে।

অভিযানের সময় প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান সরেজমিনে উপস্থিত থেকে কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। লাইসেন্সবিহীন যানবাহন শনাক্ত করে সেগুলো সড়ক থেকে অপসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

নগরীর যান চলাচল স্বাভাবিক রাখা এবং অনুমোদনহীন যানবাহনের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে অবৈধ মিশুক-অটোর উচ্ছেদে সরাসরি অভিযানে সাখাওয়াত

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ শহরে লাইসেন্সবিহীন মিশুক-অটোর বিরুদ্ধে উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ শহরে লাইসেন্সবিহীন মিশুক ও অটোরিকশার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)। সোমবার (৫ অক্টোবর ২০২৬) শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান সরাসরি তদারকি করছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।

সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, শহরের সড়কে অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া চলাচল করা মিশুক ও অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হচ্ছে।

অভিযানের সময় প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান সরেজমিনে উপস্থিত থেকে কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। লাইসেন্সবিহীন যানবাহন শনাক্ত করে সেগুলো সড়ক থেকে অপসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

নগরীর যান চলাচল স্বাভাবিক রাখা এবং অনুমোদনহীন যানবাহনের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ