বি পি নিউজ ২৪

বক্তাবলী ফেরিঘাটে দুই যানবাহনের মাঝে চাপা পড়ে লাইনম্যান নিহত

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বক্তাবলী ফেরিঘাটে দুই যানবাহনের মাঝে চাপা পড়ে লাইনম্যান নিহত

বক্তাবলী ফেরিঘাটে দুই যানবাহনের মাঝে চাপা পড়ে লাইনম্যান নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় বক্তাবলী ফেরিঘাটে যানবাহন পারাপারের সময় দুর্ঘটনায় মো. আশরাফ হোসেন (৪০) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে ফেরিতে যানবাহন ওঠানামার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফ হোসেন বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর এলাকার বাসিন্দা। তার বাবার নাম হোসেন মিয়া।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সকালে ফেরিঘাটে যানবাহন ওঠানামার সময় দায়িত্ব পালন করছিলেন আশরাফ। এ সময় একটি কভার্ডভ্যান পেছন দিক থেকে এসে তাকে চাপ দেয়। পরে তিনি কভার্ডভ্যান ও পেছনে থাকা একটি ট্রাকের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর আশরাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

পরে পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে তার মরদেহ নিয়ে নিজ বাড়িতে চলে যান।

বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) উপপরিদর্শক সেলিমুজ্জামান জানান, ফেরিঘাটে টোল আদায়ের দায়িত্ব পালন করার সময় একটি ট্রাকের চাপায় আশরাফ গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। তবে এ ঘটনায় নিহতের স্বজনরা কোনো আইনগত অভিযোগ বা মামলা করতে আগ্রহী নন বলে পুলিশকে জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

বক্তাবলী ফেরিঘাটে দুই যানবাহনের মাঝে চাপা পড়ে লাইনম্যান নিহত

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ