বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১১৯ জন গ্রেপ্তার

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১১৯ জন গ্রেপ্তার

মাদক ও বিভিন্ন অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে একদিনে ১১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার সাতটি থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে মাদকসেবী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ১১৯ জনের মধ্যে ৫৭ জন মাদকসেবী, ৮ জন মাদক ব্যবসায়ী, ২ জন ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত ১৯ জন, নিয়মিত মামলার ১৪ জন আসামি, অন্যান্য আইনে ৪ জন, মোবাইল কোর্টে ১ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৪ জন সদস্য রয়েছেন।

এর মধ্যে নারায়ণগঞ্জ সদর থানার অভিযানে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১০ জন মাদকসেবী, ২ জন পরোয়ানাভুক্ত এবং একজন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য।

ফতুল্লা মডেল থানার অভিযানে সর্বোচ্চ ৩২ জন গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে ১৬ জন মাদকসেবী, ৪৬ কেজি গাঁজাসহ একজন নারী মাদক ব্যবসায়ী, ২০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী, একজন ছিনতাইকারী, ৫ জন পরোয়ানাভুক্ত, নিয়মিত মামলার ৭ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন রয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার অভিযানে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১০ জন মাদকসেবী, ৫০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী, একজন ছিনতাইকারী, ৭ জন পরোয়ানাভুক্ত, নিয়মিত মামলার একজন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ জন সদস্য রয়েছেন।

বন্দর থানার অভিযানে ১৩ জন গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে ৪ জন মাদকসেবী, ৫.৫ গ্রাম হেরোইনসহ ৫ জন মাদক ব্যবসায়ী, ৩ জন পরোয়ানাভুক্ত এবং অন্যান্য আইনে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোনারগাঁও থানায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৮ জন মাদকসেবী, একজন ছিনতাইকারী, একজন পরোয়ানাভুক্ত এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন সদস্য রয়েছেন।

রূপগঞ্জ থানার অভিযানে ১৮ জন গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে ৯ জন মাদকসেবী, একজন পরোয়ানাভুক্ত, নিয়মিত মামলার ৫ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ জন সদস্য রয়েছেন।

অন্যদিকে, আড়াইহাজার থানার অভিযানে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ জন সদস্য, নিয়মিত মামলার একজন আসামি, অন্যান্য ধারায় ৩ জন এবং মোবাইল কোর্টের মাধ্যমে একজনকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১১৯ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ