ডেঙ্গু ও হাম প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর বন্দর সাংগঠনিক উত্তর থানা সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে সমাবেশ, সচেতনতামূলক লিফলেট বিতরণ, বিনামূল্যে ওষুধ প্রদান এবং ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে বন্দরের কামাল উদ্দিনের মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।
বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, জনগণের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যেই তাঁরা এ কর্মসূচি নিয়ে মাঠে নেমেছেন। ডেঙ্গু ও হাম প্রতিরোধে ওষুধ বিতরণের পাশাপাশি লিফলেটের মাধ্যমে সচেতনতা সৃষ্টি এবং ফগার মেশিন দিয়ে মশক নিধন করা হচ্ছে।
তিনি প্রশাসনের প্রতি জনগণের কল্যাণে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে ডেঙ্গু ও হাম থেকে সুরক্ষায় চিকিৎসা ও সচেতনতার পাশাপাশি মহান আল্লাহর রহমত কামনা করার কথাও বলেন।
মাওলানা আবদুল জব্বার বলেন, জামায়াতে ইসলামী নিজেদের অর্থায়নে সপ্তাহব্যাপী এসব কর্মসূচি পরিচালনা করছে। তাঁর ভাষ্য, শুধু ওষুধ বিতরণ বা সচেতনতা তৈরিই যথেষ্ট নয়; রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সম্মিলিত উদ্যোগের পাশাপাশি আল্লাহর ওপর ভরসাও প্রয়োজন।
এর আগে নবীগঞ্জের আল-সিফাত কমিউনিটি সেন্টারে বন্দর উত্তর থানা জামায়াতের উদ্যোগে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে কামাল উদ্দিনের মোড় থেকে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম শুরু করা হয়। কর্মসূচিটি নবীগঞ্জ বাজার হয়ে নবীগঞ্জ ঘাটে গিয়ে শেষ হয়।
নবীগঞ্জ ঘাটে বক্তব্য দেওয়ার সময় মাওলানা আবদুল জব্বার এডিস মশার প্রজনন রোধে বাড়িঘর, ছাদ, আঙিনা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, বাড়ির আশপাশে পানি জমে থাকলে সেখানে এডিস মশার প্রজনন হতে পারে। তাই প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধ একটি মানবিক উদ্যোগ। জনগণের সচেতনতার পাশাপাশি সিটি করপোরেশনকেও নিজ দায়িত্ব পালন করতে হবে। সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
রাজনৈতিক প্রসঙ্গে মাওলানা আবদুল জব্বার বলেন, জনগণের কল্যাণে কাজ করবে—এমন নেতৃত্ব নির্বাচন করা প্রয়োজন। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা থাকবেন, তাদের মধ্যে আল্লাহর ভয় ও জবাবদিহির অনুভূতি থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, জনগণের অধিকার ও কল্যাণের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। একই সঙ্গে ন্যায়নিষ্ঠ নেতৃত্ব ও দায়িত্বশীলতার মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা মোকাবিলা করা সম্ভব।
বন্দর সাংগঠনিক উত্তর থানা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুফতি আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জহুরুল ইসলাম।
এ সময় বন্দর থানা জামায়াতের নায়েবে আমীর ডা. রফিকুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মহিউদ্দিন মিয়াসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন