বি পি নিউজ ২৪

. বেকারত্ব দূরীকরণ ও বৈষম্যহীন সমাজ গঠনে যুবকদের ভূমিকা চান এনসিপি নেতারা

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

. বেকারত্ব দূরীকরণ ও বৈষম্যহীন সমাজ গঠনে যুবকদের ভূমিকা চান এনসিপি নেতারা

দলীয় পরিচয় কিংবা ক্ষমতার প্রভাব নয়, রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় যুবশক্তির নেতারা। তাঁদের মতে, অতীতের বিভাজন, শোষণ ও বৈষম্যনির্ভর রাজনৈতিক চর্চা থেকে বেরিয়ে তরুণদের নেতৃত্বে আদর্শভিত্তিক ও জনকল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠা করা প্রয়োজন।

শনিবার (১০ অক্টোবর) দুপুর ২টায় নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলার পরিচিতি ও সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন। সংগঠনটির জেলা শাখা এ সভার আয়োজন করে।

জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক জাহিদুল হক বাঁধনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল আমিন বলেন, রাষ্ট্রের কাছে একজন মানুষের প্রধান পরিচয় তিনি বাংলাদেশের নাগরিক। ধর্ম, পেশা কিংবা লিঙ্গের ভিত্তিতে নাগরিক অধিকারে কোনো বৈষম্য থাকা উচিত নয়। অতীতে বিভিন্ন গোষ্ঠী মানুষকে বিভক্ত করে ক্ষমতা পরিচালনা করেছে উল্লেখ করে তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর রাজনীতির লক্ষ্য হওয়া উচিত নেতৃত্বের প্রভাব বিস্তার নয়; বরং রাজনৈতিক চর্চার মাধ্যমে মানুষের অধিকার ও মর্যাদা রক্ষা করা।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক শওকত আলী বলেন, যুবসমাজের সমস্যাগুলোর স্থায়ী সমাধান করতে হলে রাষ্ট্রীয় নীতি ও কাঠামোর সংস্কার জরুরি। বেকারত্ব নিরসন এবং জনস্বার্থসংশ্লিষ্ট নীতি বাস্তবায়নে রাষ্ট্রকে কার্যকর ভূমিকা রাখতে বাধ্য করতে যুবশক্তির সদস্যদের জ্ঞান ও চিন্তাশক্তিতে প্রস্তুত হতে হবে।

এনসিপি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক জুবায়ের আহমেদ সরদার বলেন, লাঠিয়াল বাহিনী গঠন কিংবা চাঁদাবাজির মতো রাজনৈতিক সংস্কৃতিতে জাতীয় যুবশক্তির বিশ্বাস নেই। তরুণদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি সামাজিক অসংগতি দূর করতে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক নীরব রায়হান বলেন, অতীতের ফ্যাসিবাদী শাসনামলে প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির মতো অনিয়মের বিরুদ্ধে জাতীয় যুবশক্তিকে সতর্ক প্রহরীর ভূমিকা পালন করতে হবে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নারায়ণগঞ্জের প্রতিটি মানুষের কাছে নতুন রাজনৈতিক ধারার বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলার মুখ্য সংগঠক নূরজামাল হাসান সভাটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত, এনসিপি নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব জুবায়ের হোসেন তামজিদ, মহানগর সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম এবং জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সদস্য শাহাবুদ্দিন শান্ত।

এ ছাড়া সভায় ফতুল্লা থানা আহ্বায়ক হাসান শিকদার, জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক জারিফ কামরান অনন্ত, মহানগর সংগঠক মাহবুব শান্তসহ জাতীয় যুবশক্তি ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ১১ অক্টোবর ২০২৬

. বেকারত্ব দূরীকরণ ও বৈষম্যহীন সমাজ গঠনে যুবকদের ভূমিকা চান এনসিপি নেতারা

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ