বি পি নিউজ ২৪

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে রিয়াদ চৌধুরীর সাক্ষাৎ, নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন নিয়ে আলোচনা

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে রিয়াদ চৌধুরীর সাক্ষাৎ, নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন নিয়ে আলোচনা

নারায়ণগঞ্জে খেলাধুলার পরিবেশ আরও উন্নত করা এবং তৃণমূল পর্যায়ে নতুন খেলোয়াড় তৈরির বিষয়ে ক্রীড়ামন্ত্রী আমিনুল ইসলামের সঙ্গে আলোচনা করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যসচিব ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

শনিবার (১০ অক্টোবর) ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়ন, তরুণদের খেলাধুলায় আগ্রহী করা এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন ক্রীড়া উদ্যোগ বাস্তবায়নের বিষয়গুলো উঠে আসে।

সাক্ষাৎকালে সদর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন ক্রীড়ামন্ত্রী আমিনুল ইসলাম। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করতে নিয়মিত টুর্নামেন্টের আয়োজন করা প্রয়োজন। আর্থিক সংকটের কারণে অনেক সম্ভাবনাময় খেলোয়াড় মাঝপথে খেলাধুলা থেকে দূরে সরে যান। তাঁদের চিহ্নিত করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার মাধ্যমে আবারও খেলার মাঠে ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেন তিনি।

ক্রীড়ামন্ত্রী আশা প্রকাশ করেন, প্রতিভা অন্বেষণ ও খেলাধুলার প্রসারে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থা কার্যকর ভূমিকা রাখতে পারবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রম জোরদার এবং খেলোয়াড়দের বিকাশে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।

সৌজন্য সাক্ষাৎ শেষে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও খেলোয়াড়দের এগিয়ে নিতে অভিজ্ঞ এবং জাতীয় পর্যায়ের ক্রীড়া ব্যক্তিত্বদের পরামর্শ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ সময় নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও ক্রীড়াবিদ সোহেল আহমেদ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ১১ অক্টোবর ২০২৬

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে রিয়াদ চৌধুরীর সাক্ষাৎ, নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন নিয়ে আলোচনা

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জে খেলাধুলার পরিবেশ আরও উন্নত করা এবং তৃণমূল পর্যায়ে নতুন খেলোয়াড় তৈরির বিষয়ে ক্রীড়ামন্ত্রী আমিনুল ইসলামের সঙ্গে আলোচনা করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যসচিব ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

শনিবার (১০ অক্টোবর) ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়ন, তরুণদের খেলাধুলায় আগ্রহী করা এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন ক্রীড়া উদ্যোগ বাস্তবায়নের বিষয়গুলো উঠে আসে।

সাক্ষাৎকালে সদর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন ক্রীড়ামন্ত্রী আমিনুল ইসলাম। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করতে নিয়মিত টুর্নামেন্টের আয়োজন করা প্রয়োজন। আর্থিক সংকটের কারণে অনেক সম্ভাবনাময় খেলোয়াড় মাঝপথে খেলাধুলা থেকে দূরে সরে যান। তাঁদের চিহ্নিত করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার মাধ্যমে আবারও খেলার মাঠে ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেন তিনি।

ক্রীড়ামন্ত্রী আশা প্রকাশ করেন, প্রতিভা অন্বেষণ ও খেলাধুলার প্রসারে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থা কার্যকর ভূমিকা রাখতে পারবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রম জোরদার এবং খেলোয়াড়দের বিকাশে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।

সৌজন্য সাক্ষাৎ শেষে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও খেলোয়াড়দের এগিয়ে নিতে অভিজ্ঞ এবং জাতীয় পর্যায়ের ক্রীড়া ব্যক্তিত্বদের পরামর্শ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ সময় নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও ক্রীড়াবিদ সোহেল আহমেদ উপস্থিত ছিলেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ