বি পি নিউজ ২৪

সোনারগাঁয়ে গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজন দগ্ধ

নারায়ণগঞ্জে সোনারগাঁয়ের কাঁচপুরে মধ্যরাতে গ্যাসলাইনের লিকেজ থেকে একটি বাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

 এতে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

​শনিবার (১০ অক্টোবর) দিনগত রাত দেড়টার দিকে কাঁচপুর এলাকার ওই বাসায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 দগ্ধরা হলেন,মো. শরিফ (৩৪), তার স্ত্রী রোজিনা (৩০), রোজিনার ভাই রিয়াজ (২২) এবং মো. রনি (১৯)। তারা সবাই একে অপরের নিকটাত্মীয়।

​জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চিকিৎসাধীন চারজনের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। এর মধ্যে রনির শরীরের ৭০ শতাংশ, রোজিনার ৬০ শতাংশ, শরিফের ৪০ শতাংশ এবং রিয়াজের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে।

​স্থানীয়  সূত্রে জানা যায়, ঘরের মধ্যে জমা থাকা গ্যাসের লিকেজ থেকে হঠাৎ আগুন ধরে এই বিস্ফোরণ ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তারা গুরুতর দগ্ধ হন। পরে প্রতিবেশীরা টের পেয়ে তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান। 

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ১১ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজন দগ্ধ

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জে সোনারগাঁয়ের কাঁচপুরে মধ্যরাতে গ্যাসলাইনের লিকেজ থেকে একটি বাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

 এতে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

​শনিবার (১০ অক্টোবর) দিনগত রাত দেড়টার দিকে কাঁচপুর এলাকার ওই বাসায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 দগ্ধরা হলেন,মো. শরিফ (৩৪), তার স্ত্রী রোজিনা (৩০), রোজিনার ভাই রিয়াজ (২২) এবং মো. রনি (১৯)। তারা সবাই একে অপরের নিকটাত্মীয়।

​জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চিকিৎসাধীন চারজনের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। এর মধ্যে রনির শরীরের ৭০ শতাংশ, রোজিনার ৬০ শতাংশ, শরিফের ৪০ শতাংশ এবং রিয়াজের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে।

​স্থানীয়  সূত্রে জানা যায়, ঘরের মধ্যে জমা থাকা গ্যাসের লিকেজ থেকে হঠাৎ আগুন ধরে এই বিস্ফোরণ ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তারা গুরুতর দগ্ধ হন। পরে প্রতিবেশীরা টের পেয়ে তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান। 

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ