বি পি নিউজ ২৪

বক্তাবলীতে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সফর আলীকে অব্যাহতি

দলীয় নীতি-আদর্শ ও শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ড সভাপতি মো. সফর আলীকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বক্তাবলী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় নীতি-আদর্শ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় সফর আলীকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিজ্ঞপ্তির পর তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান ও সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বক্তাবলীতে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সফর আলীকে অব্যাহতি

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

দলীয় নীতি-আদর্শ ও শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ড সভাপতি মো. সফর আলীকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বক্তাবলী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় নীতি-আদর্শ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় সফর আলীকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিজ্ঞপ্তির পর তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান ও সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ