বি পি নিউজ ২৪

তোলারাম কলেজের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ সময় ১০ নভেম্বর

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

তোলারাম কলেজের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ সময় ১০ নভেম্বর

সভায় পুনর্মিলনীকে আনন্দঘন, প্রাণবন্ত ও স্মরণীয় করে তুলতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের এ মিলনমেলা কেবল আনুষ্ঠানিক কোনো আয়োজন নয়; বরং এটি হবে পুরোনো দিনের স্মৃতি রোমন্থন, বন্ধুত্বের বন্ধন নবায়ন এবং কলেজজীবনের আবেগ ও ঐতিহ্যকে নতুন করে অনুভব করার উপলক্ষ।

তাঁদের মতে, দীর্ঘ সময় পর সহপাঠী ও বন্ধুদের সঙ্গে আবারও মিলিত হওয়ার সুযোগ তৈরি করবে এ পুনর্মিলনী। আয়োজনটি এমনভাবে সাজানোর ওপর গুরুত্ব দেওয়া হয়, যাতে প্রাক্তন শিক্ষার্থীরা কলেজজীবনের সোনালি দিনগুলোর স্মৃতি ফিরে পাওয়ার পাশাপাশি পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে পারেন।

সভায় আগামী ২৮ নভেম্বর ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়ামে পুনর্মিলনী আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ১০ নভেম্বর পর্যন্ত নিবন্ধনের সময় নির্ধারণ করা হয়েছে।

এদিকে, পুনর্মিলনীর বিস্তারিত কর্মসূচি জানাতে সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টায় সরকারি তোলারাম কলেজের মিলনায়তনে সংবাদ সম্মেলন আয়োজন করা হবে। ওই সংবাদ সম্মেলনের মাধ্যমে উৎসবের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি আনুষ্ঠানিকভাবে নিবন্ধন কার্যক্রমও শুরু হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

তোলারাম কলেজের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ সময় ১০ নভেম্বর

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সভায় পুনর্মিলনীকে আনন্দঘন, প্রাণবন্ত ও স্মরণীয় করে তুলতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের এ মিলনমেলা কেবল আনুষ্ঠানিক কোনো আয়োজন নয়; বরং এটি হবে পুরোনো দিনের স্মৃতি রোমন্থন, বন্ধুত্বের বন্ধন নবায়ন এবং কলেজজীবনের আবেগ ও ঐতিহ্যকে নতুন করে অনুভব করার উপলক্ষ।

তাঁদের মতে, দীর্ঘ সময় পর সহপাঠী ও বন্ধুদের সঙ্গে আবারও মিলিত হওয়ার সুযোগ তৈরি করবে এ পুনর্মিলনী। আয়োজনটি এমনভাবে সাজানোর ওপর গুরুত্ব দেওয়া হয়, যাতে প্রাক্তন শিক্ষার্থীরা কলেজজীবনের সোনালি দিনগুলোর স্মৃতি ফিরে পাওয়ার পাশাপাশি পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে পারেন।

সভায় আগামী ২৮ নভেম্বর ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়ামে পুনর্মিলনী আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ১০ নভেম্বর পর্যন্ত নিবন্ধনের সময় নির্ধারণ করা হয়েছে।

এদিকে, পুনর্মিলনীর বিস্তারিত কর্মসূচি জানাতে সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টায় সরকারি তোলারাম কলেজের মিলনায়তনে সংবাদ সম্মেলন আয়োজন করা হবে। ওই সংবাদ সম্মেলনের মাধ্যমে উৎসবের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি আনুষ্ঠানিকভাবে নিবন্ধন কার্যক্রমও শুরু হবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ