বি পি নিউজ ২৪

জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ ইউনিটের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ ইউনিটের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

জাতীয় ছাত্রশক্তি, নারায়ণগঞ্জ ইউনিটের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

জাতীয় ছাত্রশক্তি, নারায়ণগঞ্জ ইউনিটের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমানের ২০২৬ সালের পরীক্ষায় জিপিএ-৫ (A+) অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় পর্ষদের নির্বাচিত সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদাসসীর চৌধুরী।

জাতীয় ছাত্রশক্তি, নারায়ণগঞ্জ জেলা ইউনিটের সদস্য সচিব সারফারাজ হক সজীব ও মহানগর ইউনিটের সদস্য সচিব মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক কমরেড আমিনুল ইসলাম। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ছাত্রশক্তির মুখ্য সংগঠক নাজমুল ইসলাম এবং মহানগর ছাত্রশক্তির মুখ্য সংগঠক সিফাত দেওয়ান।

অনুষ্ঠানে এমসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মেধাবী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি প্রদান এবং তাদের আগামী দিনের পথচলায় উৎসাহিত করার লক্ষ্যে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ ইউনিটের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

জাতীয় ছাত্রশক্তি, নারায়ণগঞ্জ ইউনিটের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

জাতীয় ছাত্রশক্তি, নারায়ণগঞ্জ ইউনিটের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমানের ২০২৬ সালের পরীক্ষায় জিপিএ-৫ (A+) অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় পর্ষদের নির্বাচিত সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদাসসীর চৌধুরী।

জাতীয় ছাত্রশক্তি, নারায়ণগঞ্জ জেলা ইউনিটের সদস্য সচিব সারফারাজ হক সজীব ও মহানগর ইউনিটের সদস্য সচিব মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক কমরেড আমিনুল ইসলাম। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ছাত্রশক্তির মুখ্য সংগঠক নাজমুল ইসলাম এবং মহানগর ছাত্রশক্তির মুখ্য সংগঠক সিফাত দেওয়ান।

অনুষ্ঠানে এমসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মেধাবী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি প্রদান এবং তাদের আগামী দিনের পথচলায় উৎসাহিত করার লক্ষ্যে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ