বি পি নিউজ ২৪

হিন্দু সম্প্রদায়ের কারও প্রতি অবিচার হলে ব্যবস্থা নেবে বিএনপি ও সরকার: সাখাওয়াত

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হিন্দু সম্প্রদায়ের কারও প্রতি অবিচার হলে ব্যবস্থা নেবে বিএনপি ও সরকার: সাখাওয়াত
ছবি: সংগৃহীত

‘বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি’: সাখাওয়াত

ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু বলে কিছু নেই, সবার পরিচয় বাংলাদেশি। প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবেন। নারায়ণগঞ্জের হিন্দু সম্প্রদায়ের কারও প্রতি অন্যায় বা অবিচার করা হলে বিএনপি ও সরকার সম্মিলিতভাবে ব্যবস্থা নেবে।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সম্মেলনকক্ষে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর ৬৮টি পূজামণ্ডপে ২৫ হাজার টাকা করে মোট ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়।

সাখাওয়াত হোসেন খান বলেন, সবাই একসঙ্গে বেড়ে উঠেছেন এবং একই সমাজে মিলেমিশে বসবাস করছেন। একে অপরের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশ সবার। এখানে ধর্মের পরিচয়ের কারণে কারও সঙ্গে বৈষম্য করা যাবে না।

শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনের প্রত্যাশা

এবারের দুর্গাপূজাকে বিশেষ গুরুত্বপূর্ণ উল্লেখ করে নাসিক প্রশাসক বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর এবারই প্রথম দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। অতীতে যেভাবে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে, এবার তার চেয়েও সুন্দর ও আনন্দমুখর পরিবেশে উৎসব সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দুর্গোৎসব নির্বিঘ্ন করতে বিএনপির জেলা ও মহানগর পর্যায় থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এ আয়োজনে সরকারের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলও কাজ করছে। পূজামণ্ডপগুলোতে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরাও সংশ্লিষ্টদের পাশে থাকবেন।

নিরাপত্তায় সতর্ক থাকার আহ্বান

পূজামণ্ডপের নিরাপত্তার বিষয়ে সাখাওয়াত হোসেন খান বলেন, একটি গোষ্ঠী সব সময় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করে। কেউ যেন অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি জানান, প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তবে ক্যামেরার আওতায় পুরো মণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থান রয়েছে কি না, তা যাচাই করে নিশ্চিত হতে হবে। বিশেষ করে প্রতিমার অলংকারসহ মূল্যবান সামগ্রীর নিরাপত্তায় বাড়তি নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

সাখাওয়াত বলেন, অপরাধীর কোনো ধর্ম নেই। সুযোগ পেলে যে কেউ চুরির মতো অপরাধ করতে পারে। তাই প্রতিমার অলংকার ও পোশাকসহ বিভিন্ন সামগ্রী যাতে চুরি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। নারায়ণগঞ্জে এমন কোনো ঘটনা ঘটুক, যা নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশের সুযোগ তৈরি হয়, তা তাঁরা চান না বলেও উল্লেখ করেন তিনি।

পুলিশ প্রশাসন, বিএনপি, শরিক দল, অন্যান্য রাজনৈতিক দল ও সাধারণ নাগরিকদের সম্মিলিত সহযোগিতায় এবারের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নাসিক প্রশাসক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির, সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজা বিভা, সাবেক নারী কাউন্সিলর দিলারা মাসুদ ময়না, শিল্পপতি সরোজ কুমার সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন ও সহসভাপতি তিলোত্তমা দাস।

এ ছাড়া মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ কুমার সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সভাপতি শিশির ঘোষ অমর, বন্দর থানা কমিটির সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাসসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতারা অনুষ্ঠানে অংশ নেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

হিন্দু সম্প্রদায়ের কারও প্রতি অবিচার হলে ব্যবস্থা নেবে বিএনপি ও সরকার: সাখাওয়াত

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ