বি পি নিউজ ২৪

কারখানা খোলার দাবিতে চাষাঢ়ায় ইউনাইটেড অ্যাপারেলের শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কারখানা খোলার দাবিতে চাষাঢ়ায় ইউনাইটেড অ্যাপারেলের শ্রমিকদের সড়ক অবরোধ

কারখানা খোলার দাবিতে চাষাঢ়ায় ইউনাইটেড অ্যাপারেলের শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের ইউনাইটেড অ্যাপারেল কম্পোজিট লিমিটেড কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়কে নেমে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। সোমবার (১২ অক্টোবর) বিকেলে শহরের চাষাঢ়া মোড়ে তাঁদের অবরোধের কারণে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আধাঘণ্টা পর অবরোধ তুলে নেন তাঁরা।

শ্রমিকদের এই কর্মসূচির কারণে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন সড়ক, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এবং চাষাঢ়া-পঞ্চবটি সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে এসব পথে চলাচলকারী যানবাহন আটকে পড়ে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজিদুর রহমান জানান, সোমবার মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের মধ্যে আলোচনায় বসার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে মালিকপক্ষ উপস্থিত হয়নি। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।

ওসি আরও জানান, মালিকপক্ষ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসার প্রতিশ্রুতি দিয়েছে। এ আশ্বাসের পর শ্রমিকেরা সড়ক অবরোধ প্রত্যাহার করে চাষাঢ়া মোড় ত্যাগ করেন।

কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের এ কর্মসূচিতে চাষাঢ়া ও আশপাশের সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

কারখানা খোলার দাবিতে চাষাঢ়ায় ইউনাইটেড অ্যাপারেলের শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ