বি পি নিউজ ২৪

হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফেরালেন ইউএনও ফয়েজ উদ্দিন

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফেরালেন ইউএনও ফয়েজ উদ্দিন

চার ঘণ্টার চেষ্টায় পরিবারের কোলে ফিরল ৪ বছরের আবদুল্লাহ

নারায়ণগঞ্জে হারিয়ে যাওয়া চার বছর বয়সী শিশু আবদুল্লাহকে চার ঘণ্টার প্রচেষ্টায় খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে সদর উপজেলা প্রশাসন। অটোরিকশার ধাক্কায় আহত হওয়ার পর শিশুটিকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করান এক চালক। পরে পরিবারের সন্ধান না পেয়ে তিনি শিশুটিকে নিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনে যান। সেখান থেকে প্রশাসনের উদ্যোগে শিশুটির স্বজনদের খুঁজে বের করা হয়।

উপজেলা প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত সোমবার সকাল ৭টার দিকে বাসা থেকে নিখোঁজ হয় আবদুল্লাহ। সকাল ১০টার দিকে গাবতলা মোড় এলাকায় একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে আহত হয় সে। এ সময় অটোরিকশাচালক মানবিক দায়িত্ববোধ থেকে শিশুটিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসার ব্যবস্থা করেন।

চিকিৎসা শেষে শিশুটিকে নিয়ে এলাকায় ফিরে তার পরিবারের সন্ধান শুরু করেন ওই চালক। বিভিন্নভাবে চেষ্টা করেও স্বজনদের খুঁজে না পেয়ে তিনি শিশুটিকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনের সরকারি বাসভবনে উপস্থিত হন।

বিষয়টি জানার পর শিশুটির পরিবারের সন্ধানে দ্রুত উদ্যোগ নেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন। স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় প্রায় চার ঘণ্টার প্রচেষ্টায় কুতুবপুর ইউনিয়নের লালখান এলাকায় আবদুল্লাহর পরিবারের সন্ধান পাওয়া যায়। পরে ইউএনও নিজ উদ্যোগে শিশুটিকে তার পরিবারের হাতে তুলে দেন।

এ সময় শিশুটির প্রয়োজনীয় চিকিৎসার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও শুকনো খাবার দেওয়া হয়। পাশাপাশি শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া এবং পরিবারের সন্ধানে সহযোগিতা করার জন্য অটোরিকশাচালককেও সম্মানী প্রদান করা হয়।

দীর্ঘ সময় পর শিশুটিকে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

স্থানীয়দের মতে, একজন অটোরিকশাচালকের মানবিক উদ্যোগ, উপজেলা প্রশাসনের তৎপরতা এবং জনপ্রতিনিধিদের সহযোগিতার সমন্বয়েই আবদুল্লাহকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। ঘটনাটি মানবিক দায়িত্ববোধ ও সম্মিলিত প্রচেষ্টার একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফেরালেন ইউএনও ফয়েজ উদ্দিন

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ