নারায়ণগঞ্জ কলেজে ক্যান্টিন চালু, গভর্নিং বডি ও অধ্যক্ষকে ছাত্র ফেডারেশনের ধন্যবাদ
নারায়ণগঞ্জ প্রতিনিধি: শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পর নারায়ণগঞ্জ কলেজ ক্যাম্পাসে ক্যান্টিন চালু হওয়ায় কলেজের গভর্নিং বডি ও অধ্যক্ষকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ কলেজ শাখা। শিক্ষার্থীদের সুবিধা বিবেচনায় নেওয়া এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে সংগঠনটি।
বুধবার (১৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের নেতারা কলেজ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের ভাষ্য, ক্যাম্পাসে মানসম্মত ক্যান্টিন চালু করা সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। এ দাবি বাস্তবায়নে ছাত্র ফেডারেশনও ধারাবাহিকভাবে দাবি জানিয়ে আসছিল।
বিবৃতিতে নেতারা বলেন, ক্যান্টিন চালু হওয়ায় কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের খাবার সংগ্রহের ক্ষেত্রে সুবিধা হবে। বিশেষ করে দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের ক্যাম্পাসের বাইরে গিয়ে খাবার সংগ্রহের ভোগান্তি কমবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।
শিক্ষার্থীদের কল্যাণে ইতিবাচক ও সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ায় কলেজের গভর্নিং বডি, অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানান সংগঠনটির নেতারা।
তবে ক্যান্টিন চালুর পাশাপাশি খাবারের মান বজায় রাখা, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং খাবারের দাম সাধারণ শিক্ষার্থীদের সামর্থ্যের মধ্যে রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা। এসব বিষয় নিয়মিত পর্যবেক্ষণে রাখতে কলেজ প্রশাসনের প্রতি আহ্বানও জানানো হয়েছে।
বিবৃতিতে ছাত্র ফেডারেশনের নেতারা আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায় এবং তাঁদের কল্যাণে ভবিষ্যতেও বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা ধারাবাহিকভাবে কাজ করে যাবে।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন