বেগম রোকেয়ার দেখানো পথে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে: আবুল কালাম
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারীশিক্ষা ও নারী জাগরণে বেগম রোকেয়ার দেখানো পথ অনুসরণ করে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। তিনি বলেছেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী ও পারিবারিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সুফল গ্রহণের পাশাপাশি এর ঝুঁকি সম্পর্কেও সচেতন থাকতে হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুলে অবস্থিত বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির পরিবর্তন তুলে ধরে আবুল কালাম বলেন, আগে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য অনেক বই ও খাতা বহন করতে হতো। এখন একটি মোবাইল ফোনেই অসংখ্য তথ্য ও শিক্ষাসামগ্রী পাওয়া যায়। এত সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা যদি যথাযথভাবে জ্ঞান অর্জন করতে না পারে, তা হবে জাতির জন্য দুর্ভাগ্যজনক।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা আমাদের জাতীয় সম্পদ। আগামীতে দেশ গড়ার ক্ষেত্রে তোমরাই হবে অগ্রগামী সৈনিক।’
এআই প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, আধুনিক প্রযুক্তির ইতিবাচক দিকগুলো কাজে লাগাতে হবে। তবে এর নেতিবাচক প্রভাব সম্পর্কেও সচেতন থাকা জরুরি। বিশেষ করে মেয়েদের প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।
শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে আবুল কালাম বলেন, পরিচালনা কমিটি ও শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব-বিভেদ এবং ব্যক্তিস্বার্থের কারণে অনেক সময় শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ব্যাহত হয়। একটি প্রতিষ্ঠানকে সঠিকভাবে পরিচালনা করতে হলে শিক্ষক ও পরিচালনা পর্ষদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় থাকতে হবে। নেতৃত্ব নিয়ে স্বার্থকেন্দ্রিক প্রতিযোগিতা পরিহার করে প্রতিষ্ঠানের উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে।
বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, প্রতিষ্ঠানটির জন্য ১০ তলা ভবন নির্মাণের দাবি রয়েছে। সরকার গঠনের পর ১৯ এপ্রিলের মধ্যেই বিবি মরিয়ম বালিকা বিদ্যালয়সহ ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণের জন্য আবেদন করেছেন তিনি।
নিজের ভূমিকা তুলে ধরে আবুল কালাম বলেন, ‘আমি কোনো ঘুমন্ত মানুষ নই, আমি জাগ্রত মানুষ। শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে আমি কাজ করে যাচ্ছি।’
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে নারীশিক্ষার প্রসারে বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের প্রয়োজন পূরণে তাঁর প্রচেষ্টা অব্যাহত থাকবে।
প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসঙ্গে সংসদ সদস্য জানান, নারায়ণগঞ্জ কলেজে আইসিটিভিত্তিক শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে প্রায় ২৯টি কম্পিউটার সেকশন চালু করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং শিক্ষার মান উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি খুরশিদ আহমেদ তুনিম। প্রধান আলোচক ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল এবং প্রতিষ্ঠাতা সদস্য মো. খালিদুজ্জামান ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপনসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্য ও বিপুলসংখ্যক শিক্ষার্থী।
অনুষ্ঠানের শেষপর্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন