নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল, হেরোইন ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় পুলিশের চেকপোস্টে বিদেশি পিস্তল, হেরোইন ও রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর ৪টার দিকে মনির রেস্তোরাঁর উত্তরে সাজ্জাদ ট্রেডার্সের সামনের খালি জায়গা থেকে তাঁদের গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন এমদাদুল হক (২৭) ও মো. জিহাদ (২৪)। পুলিশের দাবি, তাঁরা ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁদের কাছ থেকে ৫০ পুরিয়া হেরোইন, যার ওজন পাঁচ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা, একটি বিদেশি পিস্তল ও একটি রেজিস্ট্রেশনবিহীন অ্যাপাচি ১৬০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএম-সেবার নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসেনের সার্বিক সহযোগিতায় অস্ত্র ও মাদক উদ্ধারে অভিযান চলছিল। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খানের নেতৃত্বে পুলিশের একটি দল রাতে হোন্ডা মোবাইল-১ ডিউটি পালন করছিল।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ২ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসানো হয়। সেখানে সন্দেহভাজন দুই যুবককে তল্লাশি করে পিস্তল, হেরোইন ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়। পিস্তলটির গায়ে ইংরেজিতে ‘Spccial MADE IN USA’ লেখা খোদাই করা রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা নারায়ণগঞ্জ সদর থানা ও আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহার এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।
পুলিশের অপরাধ তথ্য পর্যালোচনায় এমদাদুল হকের বিরুদ্ধে ফতুল্লা থানায় ২০২৬ সালের ২৭ জানুয়ারি অস্ত্র আইনে একটি মামলা এবং একই তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। অন্যদিকে মো. জিহাদের বিরুদ্ধে ২০২১ সালের ৯ মে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন