বি পি নিউজ ২৪

প্রতিমা বিসর্জনের নিরাপত্তা দেখতে ৫ নম্বর ঘাটে ডিসি-এসপি


প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রতিমা বিসর্জনের নিরাপত্তা দেখতে ৫ নম্বর ঘাটে ডিসি-এসপি

Writing

প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে ৫ নম্বর ঘাট পরিদর্শনে জেলা প্রশাসক

শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে নারায়ণগঞ্জের ৫ নম্বর ঘাট পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। সোমবার (১৯ অক্টোবর) বিসর্জন কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্নের লক্ষ্যে তিনি ঘাটের পরিস্থিতি পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির।

পরিদর্শনকালে কর্মকর্তারা প্রতিমা বিসর্জন ঘিরে সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখেন। কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়।

এ সময় ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ন রাখা এবং সবার সহযোগিতায় নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬


প্রতিমা বিসর্জনের নিরাপত্তা দেখতে ৫ নম্বর ঘাটে ডিসি-এসপি

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

Writing

প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে ৫ নম্বর ঘাট পরিদর্শনে জেলা প্রশাসক

শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে নারায়ণগঞ্জের ৫ নম্বর ঘাট পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। সোমবার (১৯ অক্টোবর) বিসর্জন কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্নের লক্ষ্যে তিনি ঘাটের পরিস্থিতি পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির।

পরিদর্শনকালে কর্মকর্তারা প্রতিমা বিসর্জন ঘিরে সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখেন। কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়।

এ সময় ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ন রাখা এবং সবার সহযোগিতায় নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।


বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ