সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি আব্দুল্লাহ আল আমিন
শারদীয় দুর্গোৎসব ঘিরে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা দিতে নারায়ণগঞ্জ-৪ আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
১৮ অক্টোবর তিনি তাঁর সংসদীয় এলাকার নয়টি পূজামণ্ডপ ঘুরে দেখেন। পরিদর্শন করা মণ্ডপগুলোর মধ্যে রয়েছে পিলকুনী হিন্দুপাড়া মন্দির, পাগলা নয়ামাটি মন্দির, ফতুল্লা বাজারের ডিআইটি মাঠের মন্দির, কুতুবপুরের পাগলা সার্বজনীন পূজামণ্ডপ, পাগলার পশ্চিমপাড়া যুবসংঘ জেলেপাড়া, ফতুল্লার দাপা ঋষিপাড়া পূজামণ্ডপ, এনায়েতনগরের শিশমহল রাধাগোবিন্দ, কাশিপুরের শ্রীশ্রী রক্ষাকালী মন্দির এবং রঘুনাথপুরের পূজামণ্ডপ।
মণ্ডপগুলো পরিদর্শনের সময় তিনি পূজার আয়োজন, সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তার বিষয়ে খোঁজ নেন। শারদীয় দুর্গোৎসব যেন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান সংসদ সদস্য।
এ সময় তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপর গুরুত্ব দেন। উৎসব চলাকালে শান্তিশৃঙ্খলা রক্ষা এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকা এবং সম্মিলিত সহযোগিতার আহ্বান জানান তিনি।

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন