বি পি নিউজ ২৪

কিশোর অ'পরাধ ও মা'দক রুখতে পাড়ায় পাড়ায় খেলার মাঠ চান ছাত্রনেতা সিয়াম


প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কিশোর অ'পরাধ ও মা'দক রুখতে পাড়ায় পাড়ায় খেলার মাঠ চান ছাত্রনেতা সিয়াম

কিশোর গ্যাং ও মাদক রুখতে পাড়ায় পাড়ায় খেলার মাঠ চান ছাত্রনেতা সিয়াম

তরুণ প্রজন্মকে মাদক ও কিশোর গ্যাংয়ের ঝুঁকি থেকে দূরে রাখতে পাড়ায় পাড়ায় পর্যাপ্ত খেলার মাঠ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় ছাত্রশক্তির ফতুল্লা থানা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরদিন আহমেদ সিয়াম।

তিনি বলেন, খেলাধুলার সুযোগ তরুণদের সুস্থভাবে বেড়ে ওঠার পাশাপাশি ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হতে সহায়তা করে। কিন্তু পর্যাপ্ত মাঠ না থাকায় অনেক শিশু-কিশোর ও তরুণ নিয়মিত খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এ পরিস্থিতি পরিবর্তনে স্থানীয় পর্যায়ে খেলার উপযোগী পরিবেশ গড়ে তোলা জরুরি।

আরদিন আহমেদ সিয়ামের মতে, খেলার মাঠ কেবল বিনোদনের জায়গা নয়; এটি শারীরিক ও মানসিক বিকাশ এবং সুস্থ প্রজন্ম গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম। তরুণদের অবসর সময়কে ইতিবাচক কাজে কাজে লাগাতে খেলাধুলার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি প্রতিটি শিশু-কিশোর ও তরুণের জন্য খেলার মাঠের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, খেলাধুলার প্রসার ঘটলে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ার পথ আরও সুগম হবে।

আরদিন আহমেদ সিয়াম

সিনিয়র যুগ্ম আহ্বায়ক

জাতীয় ছাত্রশক্তি, ফতুল্লা থানা

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


কিশোর অ'পরাধ ও মা'দক রুখতে পাড়ায় পাড়ায় খেলার মাঠ চান ছাত্রনেতা সিয়াম

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image


কিশোর গ্যাং ও মাদক রুখতে পাড়ায় পাড়ায় খেলার মাঠ চান ছাত্রনেতা সিয়াম

তরুণ প্রজন্মকে মাদক ও কিশোর গ্যাংয়ের ঝুঁকি থেকে দূরে রাখতে পাড়ায় পাড়ায় পর্যাপ্ত খেলার মাঠ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় ছাত্রশক্তির ফতুল্লা থানা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরদিন আহমেদ সিয়াম।

তিনি বলেন, খেলাধুলার সুযোগ তরুণদের সুস্থভাবে বেড়ে ওঠার পাশাপাশি ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হতে সহায়তা করে। কিন্তু পর্যাপ্ত মাঠ না থাকায় অনেক শিশু-কিশোর ও তরুণ নিয়মিত খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এ পরিস্থিতি পরিবর্তনে স্থানীয় পর্যায়ে খেলার উপযোগী পরিবেশ গড়ে তোলা জরুরি।

আরদিন আহমেদ সিয়ামের মতে, খেলার মাঠ কেবল বিনোদনের জায়গা নয়; এটি শারীরিক ও মানসিক বিকাশ এবং সুস্থ প্রজন্ম গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম। তরুণদের অবসর সময়কে ইতিবাচক কাজে কাজে লাগাতে খেলাধুলার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি প্রতিটি শিশু-কিশোর ও তরুণের জন্য খেলার মাঠের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, খেলাধুলার প্রসার ঘটলে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ার পথ আরও সুগম হবে।

আরদিন আহমেদ সিয়াম

সিনিয়র যুগ্ম আহ্বায়ক

জাতীয় ছাত্রশক্তি, ফতুল্লা থানা



বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ