বি পি নিউজ ২৪

ফ্রান্স প্রবাসী ডিক্রীরচরের সাইদুর রহমান আর নেই

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ডিক্রীরচর গ্রামের হাজিবাড়ি নিবাসী ফ্রান্স প্রবাসী সাইদুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইদুর রহমান দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত অসুস্থতায় ভুগছিলেন। অসুস্থ অবস্থায় তিনি ফ্রান্সের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে গতকাল রাত ১১টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম সাইদুর রহমানের পিতার নাম সানাউল্লাহ মিয়া। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ডিক্রীরচরসহ স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ফ্রান্স প্রবাসী ডিক্রীরচরের সাইদুর রহমান আর নেই

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ডিক্রীরচর গ্রামের হাজিবাড়ি নিবাসী ফ্রান্স প্রবাসী সাইদুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইদুর রহমান দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত অসুস্থতায় ভুগছিলেন। অসুস্থ অবস্থায় তিনি ফ্রান্সের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে গতকাল রাত ১১টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম সাইদুর রহমানের পিতার নাম সানাউল্লাহ মিয়া। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ডিক্রীরচরসহ স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ