বি পি নিউজ ২৪

মায়ের জানাজায় ৩ ঘণ্টার প্যারোলে মুক্তি, জানাজা শেষে কারাগারে ফিরলেন সিদ্ধিরগঞ্জের ছাত্রলীগ নেতা হাবিব


প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মায়ের জানাজায় ৩ ঘণ্টার প্যারোলে মুক্তি, জানাজা শেষে কারাগারে ফিরলেন সিদ্ধিরগঞ্জের ছাত্রলীগ নেতা হাবিব

মায়ের জানাজায় অংশ নিতে ৩ ঘণ্টার প্যারোলে মুক্তি, আবার কারাগারে হাবিব

মায়ের শেষ বিদায়ে অংশ নেওয়ার সুযোগ পেলেও মাত্র তিন ঘণ্টা পরই কারাগারে ফিরতে হয়েছে নিষিদ্ধ সংগঠন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে। মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল তাঁকে। পরে পুলিশি নিরাপত্তায় তাঁকে আবার নারায়ণগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়।

বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের বটতলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে হাবিবের মা বিলকিস আমিনের (৭০) জানাজা অনুষ্ঠিত হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিলকিস আমিন সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকার বাসিন্দা এবং মৃত রুহুল আমিনের স্ত্রী। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার সকাল ৮টার দিকে নিজ বাসায় তাঁর মৃত্যু হয়।

মায়ের মৃত্যুর খবর পাওয়ার পর জানাজায় অংশ নেওয়ার জন্য কারাবন্দী হাবিবের প্যারোলে মুক্তি চেয়ে পরিবারের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে আবেদন করা হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত তাঁকে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।

নির্ধারিত সময়ের মধ্যে পুলিশি নিরাপত্তায় মায়ের জানাজা ও দাফনে অংশ নেন হাবিব। এরপর তাঁকে আবার জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবুর রহমান জানান, জানাজাকে কেন্দ্র করে এলাকায় পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। জানাজা শেষে হাবিবকে কারাগারে পাঠানো হয়েছে।

একই তথ্য নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুস জানান, মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত হাবিবকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। জানাজা ও দাফন শেষে তাঁকে কারাগারে ফিরিয়ে আনা হয়েছে।

কারা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় বর্তমানে কারাবন্দী রয়েছেন হাবিবুর রহমান হাবিব।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


মায়ের জানাজায় ৩ ঘণ্টার প্যারোলে মুক্তি, জানাজা শেষে কারাগারে ফিরলেন সিদ্ধিরগঞ্জের ছাত্রলীগ নেতা হাবিব

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image


মায়ের জানাজায় অংশ নিতে ৩ ঘণ্টার প্যারোলে মুক্তি, আবার কারাগারে হাবিব

মায়ের শেষ বিদায়ে অংশ নেওয়ার সুযোগ পেলেও মাত্র তিন ঘণ্টা পরই কারাগারে ফিরতে হয়েছে নিষিদ্ধ সংগঠন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে। মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল তাঁকে। পরে পুলিশি নিরাপত্তায় তাঁকে আবার নারায়ণগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়।

বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের বটতলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে হাবিবের মা বিলকিস আমিনের (৭০) জানাজা অনুষ্ঠিত হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিলকিস আমিন সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকার বাসিন্দা এবং মৃত রুহুল আমিনের স্ত্রী। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার সকাল ৮টার দিকে নিজ বাসায় তাঁর মৃত্যু হয়।

মায়ের মৃত্যুর খবর পাওয়ার পর জানাজায় অংশ নেওয়ার জন্য কারাবন্দী হাবিবের প্যারোলে মুক্তি চেয়ে পরিবারের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে আবেদন করা হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত তাঁকে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।

নির্ধারিত সময়ের মধ্যে পুলিশি নিরাপত্তায় মায়ের জানাজা ও দাফনে অংশ নেন হাবিব। এরপর তাঁকে আবার জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবুর রহমান জানান, জানাজাকে কেন্দ্র করে এলাকায় পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। জানাজা শেষে হাবিবকে কারাগারে পাঠানো হয়েছে।

একই তথ্য নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুস জানান, মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত হাবিবকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। জানাজা ও দাফন শেষে তাঁকে কারাগারে ফিরিয়ে আনা হয়েছে।

কারা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় বর্তমানে কারাবন্দী রয়েছেন হাবিবুর রহমান হাবিব।


বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ