বি পি নিউজ ২৪

বন্দরের সব ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নরমাল ডেলিভারির উপকরণ বিতরণ


প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বন্দরের সব ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নরমাল ডেলিভারির উপকরণ বিতরণ

বন্দরের সব ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নরমাল ডেলিভারির উপকরণ বিতরণ

নিরাপদ মাতৃত্ব ও স্বাভাবিক প্রসবসেবা নিশ্চিত করতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বিতরণ করেছে উপজেলা পরিষদ।

বিতরণ করা উপকরণের মধ্যে রয়েছে ৪৪টি প্রেসার মেশিন, ১৫ হাজার ইউরোস্টিক্স এবং ৬টি ফিটাল ডপলার মেশিন। এসব সরঞ্জাম ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নরমাল ডেলিভারি-সংক্রান্ত সেবা কার্যক্রমে সহায়তা করবে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের প্রতিনিধি ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) দিলরুবা ইসলাম।

উদ্যোগটির লক্ষ্য নিরাপদ গর্ভকালীন ও প্রসূতিসেবা সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য করা। সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের ফলে ইউনিয়ন পর্যায়ে মাতৃস্বাস্থ্যসেবার মানোন্নয়নে সহায়তা মিলবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


বন্দরের সব ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নরমাল ডেলিভারির উপকরণ বিতরণ

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image


বন্দরের সব ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নরমাল ডেলিভারির উপকরণ বিতরণ

নিরাপদ মাতৃত্ব ও স্বাভাবিক প্রসবসেবা নিশ্চিত করতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বিতরণ করেছে উপজেলা পরিষদ।

বিতরণ করা উপকরণের মধ্যে রয়েছে ৪৪টি প্রেসার মেশিন, ১৫ হাজার ইউরোস্টিক্স এবং ৬টি ফিটাল ডপলার মেশিন। এসব সরঞ্জাম ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নরমাল ডেলিভারি-সংক্রান্ত সেবা কার্যক্রমে সহায়তা করবে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের প্রতিনিধি ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) দিলরুবা ইসলাম।

উদ্যোগটির লক্ষ্য নিরাপদ গর্ভকালীন ও প্রসূতিসেবা সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য করা। সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের ফলে ইউনিয়ন পর্যায়ে মাতৃস্বাস্থ্যসেবার মানোন্নয়নে সহায়তা মিলবে।


বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ