বি পি নিউজ ২৪

সরকারকে চাপে ফেলতে পরিকল্পিতভাবে শ্রমিক অসন্তোষ সৃষ্টি: এমপি দিপু

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সরকারকে চাপে ফেলতে পরিকল্পিতভাবে শ্রমিক অসন্তোষ সৃষ্টি: এমপি দিপু

গার্মেন্টস শিল্প ধ্বংস করে সরকারকে বেকায়দায় ফেলতেই শ্রমিক আন্দোলন: এমপি দিপু

নারায়ণগঞ্জের চলমান শ্রমিক অসন্তোষকে পরিকল্পিত পরিস্থিতি হিসেবে দেখছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। তাঁর অভিযোগ, গার্মেন্টস শিল্পকে ক্ষতিগ্রস্ত করে সরকারকে চাপে ফেলতেই শ্রমিক আন্দোলন সৃষ্টি করা হয়েছে। এ আন্দোলনে অংশ নেওয়া অধিকাংশ মানুষ প্রকৃত পোশাকশ্রমিক নন বলেও দাবি করেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে জেলার শ্রমিক অসন্তোষ নিয়ে জাতীয় ও স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন দিপু।

মজুরি নির্ধারণের প্রক্রিয়া তুলে ধরে তিনি বলেন, প্রতি তিন বছর পরপর মজুরি বোর্ড গঠন করা হয়। এবারও নির্ধারিত সময়ে বোর্ড গঠন হয়েছে এবং গার্মেন্টস ব্যবসায়ীরা বোর্ডের সিদ্ধান্ত মেনে নেন। ফলে এ নিয়ে সংকট তৈরি হওয়ার কথা নয় বলে মনে করেন তিনি। তাঁর ভাষ্য, গার্মেন্টস শিল্প ধ্বংস এবং সরকারকে বেকায়দায় ফেলতেই বর্তমান পরিস্থিতি তৈরি করা হয়েছে।

নারায়ণগঞ্জের শিল্পকারখানার পরিস্থিতি তুলে ধরে সংসদ সদস্য বলেন, জেলায় পাঁচ শতাধিক গার্মেন্টস কারখানা চালু রয়েছে। এর মধ্যে মাত্র ১২ থেকে ১৩টিতে সমস্যা দেখা দিয়েছে। আন্দোলনে অংশ নেওয়া মানুষের প্রায় ৯০ শতাংশই কোনো পোশাক কারখানার শ্রমিক নন বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, আগে থেকেই পরিকল্পনা করে নির্দিষ্ট এলাকায় সড়ক অবরোধের উদ্দেশ্যে শ্রমিক অসন্তোষ তৈরি করা হয়েছে।

বিরোধী দলগুলোর প্রতি দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়ে দিপু বলেন, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনোভাবেই বাংলাদেশের ক্ষতি করা যাবে না কিংবা দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া উচিত নয়।

সভায় বক্তব্য দেন চেম্বারের সাবেক সভাপতি ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ। তিনি বলেন, শ্রমিকদের ৩০ হাজার টাকা নয়, প্রয়োজনে ৪০ হাজার টাকা বেতন দেওয়ার সামর্থ্যও মালিকদের রয়েছে। কিন্তু বিভিন্ন দপ্তরে নানা অজুহাতে অর্থ দিতে দিতে মালিকদের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে। এসব অর্থ শ্রমিকদের বেতন বাড়ানোর কাজে ব্যয় করা সম্ভব হতো বলে মন্তব্য করেন তিনি।

বিজিএমইএ ও বিকেএমইএর ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মাসুদুজ্জামান। তাঁর দাবি, সংগঠন দুটির শত শত কোটি টাকা এফডিআর হিসেবে জমা থাকলেও বর্তমান সংকটে তাদের কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। শ্রমিক ও মালিক—উভয় পক্ষের স্বার্থে সংগঠন দুটির আরও সক্রিয় হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

চলমান পরিস্থিতিতে এনসিপি ও জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মাসুদুজ্জামান। তাঁর মতে, এ সংকটে বিরোধী দলগুলোর অবস্থান প্রশ্নবিদ্ধ, রহস্যজনক ও হতাশাজনক।

মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ চেম্বার ও বিকেএমইএর সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, চেম্বারের সহসভাপতি আবু জাফর, পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধূরী, সোহেল আক্তার, গোলাম সারোয়ার সাঈদ, আহমেদুর রহমান তনু ও মজিবুর রহমানসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সরকারকে চাপে ফেলতে পরিকল্পিতভাবে শ্রমিক অসন্তোষ সৃষ্টি: এমপি দিপু

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ