বি পি নিউজ ২৪

কাঁচপুরে ৩০০ ইয়াবাসহ গ্রেপ্তার শিমুল, বাড়ি কুমিল্লায়

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কাঁচপুরে ৩০০ ইয়াবাসহ গ্রেপ্তার শিমুল, বাড়ি কুমিল্লায়

কাঁচপুরে ৩০০ ইয়াবাসহ গ্রেপ্তার শিমুল, বাড়ি কুমিল্লায়

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ মো. মাহমুদুল হাসান শিমুল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) রাতে খালপাড় এলাকায় একটি বসতবাড়ির সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে জনৈক আব্দুল কাদিরের (৪২) বাড়ির সামনের ইট বিছানো রাস্তা থেকে শিমুলকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএমের নির্দেশনায় জেলার মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক পিপিএমের তত্ত্বাবধানে এসআই মো. ওয়াছেক মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।

গ্রেপ্তার শিমুলের বাবার নাম মো. আমির হোসেন এবং মায়ের নাম মোছা. মমতাজ বেগম। তাঁর স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার তিতাস থানার মঙ্গলকান্দি রায়পুর গ্রামে। বর্তমানে তিনি ঢাকার রমনা থানাধীন ৭৬/সেগুনবাগিচা এলাকায় বসবাস করতেন।

এ ঘটনায় শিমুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়।

মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

কাঁচপুরে ৩০০ ইয়াবাসহ গ্রেপ্তার শিমুল, বাড়ি কুমিল্লায়

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ