রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড
মাদকের ব্যবহার, সংরক্ষণ ও সেবনের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আব্দুল্লাহ-বিন-শফিক আদালত পরিচালনা করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতির কারণ। তাই মাদকের বিস্তার ঠেকাতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন।
—উপজেলা প্রশাসন, রূপগঞ্জ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন