ফতুল্লায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা ও ৫৫৬ ইয়াবাসহ গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মিঠুন ও রাব্বি নামে দুই ব্যক্তির মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্ট দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় মিঠুন ও রাব্বিকে পাওয়া যায়নি।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ফতুল্লা থানার পাগলা ধোপাতিতা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সেখানে মিঠুন ও রাব্বির মাদক স্পটে অভিযান চালায়। এ সময় দুই সহযোগীর কাছ থেকে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং ৫৫৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আঃ রহমান (২৬) ও মুনসুর (২০)। আঃ রহমান পটুয়াখালী সদর থানার মরিচবুনিয়া ইউনিয়নের পাটুখালী এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তিনি ফতুল্লার পাগলা ধোপাতিতা এলাকায় সোরহাব পেদার বাড়িতে ভাড়া থাকতেন। অন্যদিকে মুনসুর পটুয়াখালী সদর থানার ছোট আউনিয়াপুর এলাকার আঃ জলিল ও বিউটি বেগমের ছেলে। তিনি একই এলাকার সীমার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে মাদক ও অস্ত্র উদ্ধারে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে ডিবি ‘ক’ জোনের একটি দল এতে অংশ নেয়। দলের সদস্যদের মধ্যে ছিলেন এসআই মিজানুর রহমান, পিপিএম, এসআই মফিজুল ইসলাম, পিপিএম এবং এসআই মাহমুদুর রহমান।
পুলিশ জানিয়েছে, মিঠুন ও রাব্বিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য উদ্ধারের বিষয়ে ফতুল্লা থানায় নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন