বি পি নিউজ ২৪

এক মাসের মাথায় ফের বাস ভাড়া বৃদ্ধি, এনডিএ চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ ছাত্র ফেডারেশনের

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

এক মাসের মাথায় ফের বাস ভাড়া বৃদ্ধি, এনডিএ চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ ছাত্র ফেডারেশনের

এক মাসের মাথায় ফের বাস ভাড়া বৃদ্ধি, এনডিএ চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ ছাত্র ফেডারেশনের 

অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের নির্দেশ এনডিএ চেয়ারম্যানের

এক মাসের মাথায় পুনরায় অংশীজনদের সাথে কোনো আলোচনা ছাড়াই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যানের কাছে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিবের সাথে জরুরি সাক্ষাৎ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।

সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্র ফেডারেশন জানায়, কোনো ধরনের পূর্ব আলোচনা বা সিদ্ধান্ত ছাড়াই আজ থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী উৎসব ও বন্ধন পরিবহন যাত্রীদের কাছ থেকে ৫৮ টাকার পরিবর্তে ৬০ টাকা ভাড়া আদায় করছে।

সংগঠনটির জেলা সভাপতি সৃজয় সাহা ও সাধারণ সম্পাদক সৌরভ সেন এক যৌথ বিবৃতিতে এই অযৌক্তিক ভাড়া বৃদ্ধির তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ এনডিএ চেয়ারম্যানকে জানান, গত ৭ অক্টোবর জেলা পরিষদ কার্যালয়ে প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এবং এনডিএ চেয়ারম্যানের উপস্থিতিতে ৭টি ছাত্র সংগঠন, রাজনৈতিক নেতৃত্ব, নাগরিক সমাজ এবং বাস মালিকদের সমন্বয়ে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে সবার সম্মতিক্রমে বাস ভাড়া ৫৮ টাকা এবং শিক্ষার্থীদের জন্য হাফ পাস ৩৪ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ভবিষ্যতে সব পক্ষের আলোচনা ছাড়া কোনোভাবেই বাস ভাড়া না বাড়ানোর সুস্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

নেতৃবৃন্দ বলেন, পূর্বের সেই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোনো ধরনের আলোচনা ছাড়াই বাস মালিকদের এই ভাড়া বৃদ্ধি সাধারণ যাত্রীদের সাথে চরম প্রতারণার শামিল।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ছাত্র ফেডারেশনের দাবির মুখে এনডিএ চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে বাস মালিক সমিতির প্রতিনিধিদের সাথে যোগাযোগ করেন এবং বর্ধিত ভাড়া আদায় অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দেন।

অবিলম্বে এই বর্ধিত ভাড়া প্রত্যাহার করে পূর্বের নির্ধারিত ভাড়া কার্যকর না করলে সাধারণ শিক্ষার্থী ও নাগরিকদের সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে ছাত্র ফেডারেশন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

এক মাসের মাথায় ফের বাস ভাড়া বৃদ্ধি, এনডিএ চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ ছাত্র ফেডারেশনের

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ