বি পি নিউজ ২৪

জলবায়ু অভিযোজনে নারায়ণগঞ্জ সদরের অভিজ্ঞতা তুলে ধরলেন ইউএনও ও উপজেলা প্রকৌশলী

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জলবায়ু অভিযোজনে নারায়ণগঞ্জ সদরের অভিজ্ঞতা তুলে ধরলেন ইউএনও ও উপজেলা প্রকৌশলী

কপ৩১-এর মঞ্চে প্রশংসিত নারায়ণগঞ্জ সদরের জলবায়ু সহনশীল উন্নয়ন উদ্যোগ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে নেওয়া বিভিন্ন উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছে বাংলাদেশ। তুরস্কের আন্টালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে নারায়ণগঞ্জ সদর উপজেলার জলবায়ু সহনশীল উন্নয়ন কার্যক্রম বিশেষ গুরুত্ব পেয়েছে। এ উদ্যোগের অভিজ্ঞতা তুলে ধরেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন এবং উপজেলা প্রকৌশলী ইয়াসের আরাফাত।

শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের (এলজিডি) উদ্যোগে ‘স্কেলিং ক্লাইমেট-রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার, ক্লাইমেট-রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভ অ্যান্ড লোকালি লেড অ্যাডাপটেশন ইন বাংলাদেশ’ শীর্ষক একটি বিশেষ সাইড ইভেন্ট অনুষ্ঠিত হয়। সেখানে নারায়ণগঞ্জ সদর উপজেলার ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভসহ দেশের বিভিন্ন এলাকার জলবায়ু অভিযোজন কার্যক্রম আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। উদ্বোধনী বক্তব্য দেন একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ সাফিউল্লাহ।

আলোচনায় আরও অংশ নেন জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক কাঠামো সনদের (ইউএনএফসিসিসি) প্রযুক্তি বিভাগের ব্যবস্থাপক মরিটজ ভাইগেল, জীববৈচিত্র্যবিষয়ক কনভেনশন (সিবিডি)-এর নির্বাহী সচিবের বিশেষ সহকারী মনিকা গ্যাভ্রিলুটা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব রুবিনা ফেরদৌসী এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জিসান বিন মাজেদ।

সাইড ইভেন্টে নারায়ণগঞ্জ সদর উপজেলার ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভের বিভিন্ন দিক তুলে ধরেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন ও উপজেলা প্রকৌশলী ইয়াসের আরাফাত। তাঁদের উপস্থাপনায় উঠে আসে শিক্ষা প্রতিষ্ঠানে জলবায়ু শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, ক্লাইমেট লার্নিং স্টুডেন্ট লাইব্রেরি গড়ে তোলা, ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে রঙভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা চালু, সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ, ডিজিটাল শিক্ষা অবকাঠামো এবং স্বাস্থ্য ও স্যানিটেশন সুবিধা উন্নয়নের বিষয়গুলো।

এ ছাড়া জলবায়ু সহনশীল খাল পুনরুদ্ধার, বৃক্ষরোপণ এবং তরুণদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সমন্বিত অভিযোজন কার্যক্রম বাস্তবায়নের অভিজ্ঞতাও তুলে ধরা হয়।

স্থানীয় প্রশাসন, প্রকৌশল বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনগণের অংশগ্রহণে উপজেলা পর্যায়ে জলবায়ু সহনশীল উন্নয়নের একটি সমন্বিত মডেল গড়ে তোলার বিষয়টি আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের আগ্রহ তৈরি করে। তাঁদের অনেকে নারায়ণগঞ্জ সদরের উদ্যোগগুলোর প্রশংসা করেন এবং এ ধরনের স্থানীয় উদ্ভাবন বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়ার সম্ভাবনা নিয়ে ইতিবাচক মতামত দেন।

অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) বাস্তবায়নে জলবায়ু প্রযুক্তি, অর্থায়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি জীববৈচিত্র্য ও জলবায়ু পরিবর্তনের পারস্পরিক সম্পর্ক, স্থানীয় উন্নয়নে প্রকৃতিনির্ভর সমাধান এবং ইউএনএফসিসিসির বেলেম টেকনোলজি ইমপ্লিমেন্টেশন প্রোগ্রামের মাধ্যমে জলবায়ু প্রযুক্তির কার্যকর প্রয়োগের সম্ভাবনা উঠে আসে।

আন্তর্জাতিক অংশীদার ও উন্নয়ন সহযোগীদের পক্ষ থেকে বাংলাদেশের স্থানীয় পর্যায়ের জলবায়ু উদ্যোগ সম্প্রসারণে প্রযুক্তিগত সহায়তা, জলবায়ু অর্থায়ন এবং প্রাতিষ্ঠানিক ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করা হয়। স্থানীয় অভিযোজন কার্যক্রমকে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তার সঙ্গে যুক্ত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী ইয়াসের আরাফাত। এর আগে তিনি দুই বছর জার্মানির বন শহরে অবস্থিত ইউএনএফসিসিসি সচিবালয়ে জলবায়ু প্রযুক্তি ও সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত কার্যক্রমে দায়িত্ব পালন করেছেন।

সাইড ইভেন্টে আলোচনার মূল বার্তা ছিল, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক অঙ্গীকারকে কার্যকর করতে হলে স্থানীয় পর্যায়ে অবকাঠামো, প্রযুক্তি, শিক্ষা, অর্থায়ন এবং জনগণের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে।

নারায়ণগঞ্জ সদর উপজেলার উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখা এবং বৃহত্তর পরিসরে সম্প্রসারণে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান প্রযুক্তিগত ও আর্থিক সহায়তার পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার আগ্রহ জানিয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

জলবায়ু অভিযোজনে নারায়ণগঞ্জ সদরের অভিজ্ঞতা তুলে ধরলেন ইউএনও ও উপজেলা প্রকৌশলী

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ