নারায়ণগঞ্জের আলীরটেক ইউনিয়ন থেকে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের বডিবিল্ডিং প্রতিযোগিতা ‘মিস্টার বাংলাদেশ ন্যাশনাল গেম ২০২৬’-এ অংশ নিতে যাচ্ছেন কুড়েরপাড় এলাকার তরুণ জাহিদ সরকার। প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি এই পর্যায়ে পৌঁছেছেন।
জানা যায়, বডিবিল্ডিংয়ের প্রতি আগ্রহ থেকে নিয়মিত শরীরচর্চা শুরু করেন জাহিদ। নিজের এলাকায় জিমের সুযোগ না থাকায় প্রতিদিন নদী পার হয়ে নারায়ণগঞ্জের কাশীপুরের হাটখোলা এলাকার একটি জিমে গিয়ে অনুশীলন করতেন তিনি। দীর্ঘদিনের পরিশ্রম ও নিয়মিত অনুশীলনের ধারাবাহিকতায় এবার জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।
উল্লেখ্য, ‘মিস্টার বাংলাদেশ’ বাংলাদেশের বডিবিল্ডিং অঙ্গনের অন্যতম প্রধান জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশন (BABBF) আয়োজিত ২০২৬ সালের এই আসর ২৬ নভেম্বর শুরু হয়ে ২৮ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী চলবে।
আলীরটেক ইউনিয়ন থেকে প্রথমবারের মতো এমন একটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ায় জাহিদকে ঘিরে এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে। প্রতিযোগিতায় তার সফলতা কামনা করে দোয়া ও শুভকামনা জানিয়েছেন স্থানীয়রা।
প্রত্যন্ত এলাকা থেকে জাতীয় মঞ্চে জাহিদের এই যাত্রাকে সম্ভাবনাময় তরুণদের জন্য অনুপ্রেরণা হিসেবে দেখছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন