বি পি নিউজ ২৪

সিদ্ধিরগঞ্জে আহসান অ্যাপারেলস শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পোশাক কারখানায় বাৎসরিক ছুটির ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জ পুল এলাকার আহসান অ্যাপারেলস লিমিটেড কারখানায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা বাৎসরিক ছুটির ভাতা পাওয়ার দাবি জানিয়ে আসছিলেন। কারখানা কর্তৃপক্ষ চলতি মাসের ১০ জানুয়ারির মধ্যে ভাতা পরিশোধের আশ্বাস দিলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো অর্থ প্রদান করা হয়নি। এতে অসন্তোষ বাড়তে থাকলে শ্রমিকরা আন্দোলন শুরু করেন। আন্দোলনের মুখে কারখানা কর্তৃপক্ষ কর্মপরিবেশ অনুকূল নয় উল্লেখ করে শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারায় নোটিশ জারি করে মঙ্গলবার থেকেই অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, শ্রমিকদের আন্দোলনের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্তৃপক্ষ সাময়িকভাবে কারখানার কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে আহসান অ্যাপারেলস শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পোশাক কারখানায় বাৎসরিক ছুটির ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জ পুল এলাকার আহসান অ্যাপারেলস লিমিটেড কারখানায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা বাৎসরিক ছুটির ভাতা পাওয়ার দাবি জানিয়ে আসছিলেন। কারখানা কর্তৃপক্ষ চলতি মাসের ১০ জানুয়ারির মধ্যে ভাতা পরিশোধের আশ্বাস দিলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো অর্থ প্রদান করা হয়নি। এতে অসন্তোষ বাড়তে থাকলে শ্রমিকরা আন্দোলন শুরু করেন। আন্দোলনের মুখে কারখানা কর্তৃপক্ষ কর্মপরিবেশ অনুকূল নয় উল্লেখ করে শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারায় নোটিশ জারি করে মঙ্গলবার থেকেই অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, শ্রমিকদের আন্দোলনের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্তৃপক্ষ সাময়িকভাবে কারখানার কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ