বি পি নিউজ ২৪

সোনারগাঁয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করল ডিবি ও থানা পুলিশ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা তায়েব শিকদারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সোনারগাঁ থানা পুলিশ। তিনি জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে বন্দরের মদনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।   পুলিশ সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তায়েব শিকদার আত্মগোপনে ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় হত্যা সহ একাধিক মামলায় তিনি অভিযুক্ত।   পুলিশ আরও জানায়, গোপনে অবস্থান করেও তিনি বিভিন্ন সময়ে সরকারবিরোধী কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন। সর্বশেষ সোমবার সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এমন তথ্যের ভিত্তিতে মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।   সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ জানান, জেলা গোয়েন্দা শাখা ও সোনারগাঁ থানা পুলিশের যৌথ অভিযানে তায়েব শিকদারকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি থানা পুলিশের হেফাজতে রয়েছেন এবং মঙ্গলবার তাকে নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

সোনারগাঁয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করল ডিবি ও থানা পুলিশ

প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৫

featured Image
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা তায়েব শিকদারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সোনারগাঁ থানা পুলিশ। তিনি জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে বন্দরের মদনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।   পুলিশ সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তায়েব শিকদার আত্মগোপনে ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় হত্যা সহ একাধিক মামলায় তিনি অভিযুক্ত।   পুলিশ আরও জানায়, গোপনে অবস্থান করেও তিনি বিভিন্ন সময়ে সরকারবিরোধী কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন। সর্বশেষ সোমবার সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এমন তথ্যের ভিত্তিতে মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।   সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ জানান, জেলা গোয়েন্দা শাখা ও সোনারগাঁ থানা পুলিশের যৌথ অভিযানে তায়েব শিকদারকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি থানা পুলিশের হেফাজতে রয়েছেন এবং মঙ্গলবার তাকে নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ