বি পি নিউজ ২৪

আর্কাইভ দেখুন

যানজট কমাতে নারায়ণগঞ্জে রাতে চলবে ট্রাক-কাভার্ডভ্যান

যানজট কমাতে নারায়ণগঞ্জে রাতে চলবে ট্রাক-কাভার্ডভ্যান

নারায়ণগঞ্জ শহরের যান চলাচল স্বাভাবিক ও সড়কে শৃঙ্খলা ফেরাতে বেশ কিছু নতুন পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে চাষাড়া-পঞ্চবটি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার, সড়কের পাশে অবৈধভাবে রাখা যানবাহন সরানো এবং দিনের ব্যস্ত সময়ে ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ রাখার বিষয়টি গুরুত্ব পেয়েছে। পাশাপাশি পঞ্চবটি, সিদ্ধিরগঞ্জ ও বন্দরে টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়েছে।বুধবার (১২ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘জেলায় সড়কে নিরাপত্তা নিশ্চিত করা ও যানজট নিরসন’ শীর্ষক সেমিনারে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।সেমিনারে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম, নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, চাষাড়া এলাকায় বাস, সিএনজি ও অটোরিকশার অবৈধ পার্কিং কোনোভাবেই রাখা যাবে না। শহরের যানজট কমাতে সড়কের দুই পাশ দখল করে থাকা অবৈধ পার্কিং, ভ্যান ও রিকশার স্ট্যান্ড এবং ফুটপাতের দোকানের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।তিনি জানান, শহরের সবচেয়ে ব্যস্ত সময়ে ট্রাক ও কাভার্ডভ্যান প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এসব ভারী যান রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলাচল করতে পারবে। পণ্য ওঠানো-নামানোর কাজও রাত ১০টার পর সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের আগে বা বাইরে পণ্য লোড-আনলোড করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।জেলা প্রশাসক আরও বলেন, যানজট নিরসনে প্রয়োজন হলে অধ্যাপক মামুন মাহমুদ ও অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সম্মতি সাপেক্ষে জেলা পরিষদ ও সিটি করপোরেশন থেকে দেওয়া কিছু লিজ বাতিলের উদ্যোগ নেওয়া হবে।তিনি বলেন, নারায়ণগঞ্জকে যানজটমুক্ত করতে প্রশাসনের একার পক্ষে কাজ করা সম্ভব নয়। শহরের সড়কে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট সব পক্ষকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং সমন্বিতভাবে কাজ করতে হবে।


কফিল উদ্দিনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন জামায়াত আমীর

কফিল উদ্দিনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন জামায়াত আমীর

অসুস্থ কফিল উদ্দিনকে দেখতে বাসায় মহানগর জামায়াত আমীরসিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা জামায়াতের আমীর ও সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. কফিল উদ্দিনের অসুস্থতার খবর পেয়ে তাঁর বাসায় গিয়ে শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।সাক্ষাৎকালে মাওলানা আবদুল জব্বার কফিল উদ্দিনের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।


নারায়ণগঞ্জে রাত ৮টার পর ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

নারায়ণগঞ্জে রাত ৮টার পর ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

বিদ্যুতের ব্যবহার কমিয়ে সরবরাহ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনার সময়সীমায় পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নারায়ণগঞ্জসহ দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। পাশাপাশি সন্ধ্যা ৭টার পর বিলবোর্ডে আলো জ্বালানো এবং বিভিন্ন স্থানের আলোকসজ্জাও বন্ধ রাখতে বলা হয়েছে।এ বিষয়ে বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে সংশ্লিষ্টদের কাছে একটি স্মারক পাঠানো হয়।সরকারের নির্ধারিত নতুন সময়সূচি অনুযায়ী, নারায়ণগঞ্জে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও মার্কেট খোলা রাখা যাবে। এর আগে গত ১১ জুন থেকে রাত ৯টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার সুযোগ ছিল। ফলে আগের তুলনায় বন্ধের সময় এক ঘণ্টা এগিয়ে আনা হলো।নতুন নির্দেশনা কার্যকর হলে জেলার বিভিন্ন বিপণিবিতান ও বাণিজ্যিক এলাকার ব্যবসায়ীদের রাত ৮টার মধ্যেই দোকান বন্ধ করতে হবে। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় আনতে সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড বন্ধ করার পাশাপাশি মার্কেট, প্রতিষ্ঠান ও অন্যান্য স্থানে আলোকসজ্জা না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য ও চলমান মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক আয়োজন রাত ৮টার মধ্যেই শেষ করার কথা বলা হয়েছে। নারায়ণগঞ্জে আয়োজিত সংশ্লিষ্ট অনুষ্ঠানগুলোর ক্ষেত্রেও এই নিয়ম মানতে হবে।তবে খাবারের দোকান, হাসপাতাল এবং ওষুধের দোকানকে নতুন সময়সীমার বাইরে রাখা হয়েছে।বিদ্যুৎ বিভাগের ভাষ্য, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় আনা এবং সার্বিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার উদ্দেশ্যেই এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।


ঔষধের দাম নিয়ন্ত্রণ ও জ্বালানি খাত বেসরকারিকরণের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের মানববন্ধন

ঔষধের দাম নিয়ন্ত্রণ ও জ্বালানি খাত বেসরকারিকরণের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের মানববন্ধন

অত্যাবশ্যকীয় ঔষধের সরকারি মূল্যনিয়ন্ত্রণ ব্যবস্থা বহাল রাখা এবং জ্বালানি খাত বেসরকারিকরণের উদ্যোগ বন্ধের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।বুধবার (১২ আগস্ট) বিকেল ৫টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংগঠনটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, ঔষধ মানুষের জীবনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ায় এর মূল্য পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দেওয়া উচিত নয়। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে অত্যাবশ্যকীয় ঔষধের দাম রাখতে কার্যকর সরকারি মূল্যনিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।তারা আরও বলেন, জ্বালানি খাত বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়া হলে এর প্রভাব দেশের সামগ্রিক বাজারব্যবস্থায় পড়বে। বিদ্যুৎ, পরিবহন, কৃষি ও শিল্পসহ বিভিন্ন খাতে ব্যয় বাড়ার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে।বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সৈকত আরিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারহানা মানিক মুনার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক জিন্নাত আরা, সাংগঠনিক সম্পাদক আরমানুল হক, ঢাকা মহানগরের আহ্বায়ক আল-আমীন রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সজিব হোসেন, নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সভাপতি সৃজয় সাহাসহ সংগঠনের নেতারা।সভাপতির বক্তব্যে সৈকত আরিফ দেশের চিকিৎসাব্যবস্থার বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরে বলেন, সরকারি হাসপাতালগুলোতে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা যাচ্ছে না এবং অনেক ক্ষেত্রে হাসপাতাল থেকে বিনামূল্যে সরবরাহ করা ঔষধও মানুষের কাছে পৌঁছায় না। এ অবস্থায় মানুষের আয় ও ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে ঔষধের মূল্যনিয়ন্ত্রণ ব্যবস্থা আরও কার্যকর ও শক্তিশালী করার দাবি জানান তিনি।জ্বালানি খাত বেসরকারিকরণের প্রসঙ্গে তিনি বলেন, সরকারের নিয়ন্ত্রণাধীন খাত পরিচালনায় যখন নানা সমস্যা রয়েছে, তখন তা বেসরকারি খাতে ছেড়ে দিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। এর ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।সৈকত আরিফ বলেন, সরকারকে ভুল নীতি গ্রহণ থেকে বিরত থাকতে হবে। জনগণের স্বার্থবিরোধী সিদ্ধান্ত নেওয়া হলে জনগণ নিজেদের মতো করে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে।মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের অর্থ সম্পাদক নাসিম খান, ঢাকা মহানগর শাখার সদস্য সচিব ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক তুহিন ফরাজী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাকিবুর রনিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণে যুবকদের এগিয়ে আসার আহ্বান আবদুল জব্বারের

জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণে যুবকদের এগিয়ে আসার আহ্বান আবদুল জব্বারের

একটি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় যুবসমাজকে নৈতিকতা ও আদর্শের ভিত্তিতে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।বুধবার (১২ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের কাচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা যুব বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।জেলা যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট ইসরাফিল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক জেলা আমীর মমিনুল হক সরকার, ভারপ্রাপ্ত জেলা আমীর মুহাম্মদ মাসুদুর রহমান গিয়াস এবং জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমানসহ অন্যান্য নেতারা।মাওলানা আবদুল জব্বার বলেন, বিশ্বের বিভিন্ন পরিবর্তন, উত্থান-পতন ও সামাজিক রূপান্তরে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের সাম্প্রতিক পরিবর্তনের পর জনগণের প্রত্যাশা ছিল সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা হবে। তবে সেই প্রত্যাশা অনুযায়ী কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো দৃশ্যমান হয়নি বলে মন্তব্য করেন তিনি।তিনি বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণে যুবসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এজন্য তরুণদের নৈতিক ও আদর্শিক শিক্ষায় গড়ে তুলে সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।সমাবেশ শেষে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা অংশ নেন।


আড়াইহাজারে এনসিপির ৬ মাসের আহ্বায়ক কমিটি ঘোষণা

আড়াইহাজারে এনসিপির ৬ মাসের আহ্বায়ক কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা। আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।বুধবার (১২ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ (সরদার), সদস্য সচিব জোবায়ের হোসেন ও সাংগঠনিক সম্পাদক নীরব রায়হানের স্বাক্ষরিত পৃথক অনুমোদনপত্রে কমিটির বিষয়টি জানানো হয়।নতুন কমিটিতে হাজী কামাল হোসেন ভূঁইয়াকে আহ্বায়ক এবং রনি খন্দকারকে সদস্য সচিব করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাবিবুর রহমান হাবিব ও মোহাম্মদ আতাউর রহমান।যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন কাজী মামুন, মো. সাইফুল ইসলাম, আহমেদ রাসেল জয়, প্রিন্স মোহাম্মদ, নাছির মোল্লা, রফিকুল ইসলাম, কাদির মিয়া ও অ্যাডভোকেট আজহারুল ইসলাম।সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন রায়হান আহমেদ ও আশরাফুল ইসলাম। যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন মো. ইয়াসিন ভূঁইয়া, মাওলানা ওসামা বিন হানিফ, শাকিল আহমেদ ও মাজহারুল ইসলাম।কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাজী আতিক মোহাম্মদ তামীম। সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আবির হোসেন, আশরাফ সাকিব, হালিম মিয়া, মো. ইমরান মাহমুদ, জসিম উদ্দিন, নজরুল ইসলাম ও মো. উজ্জ্বল হোসেনকে।এ ছাড়া রাজীব মিয়াকে দপ্তর সম্পাদক এবং ওবায়দুল ইসলামকে সহ-দপ্তর সম্পাদক করা হয়েছে। প্রচার সম্পাদক পদে রয়েছেন এনামুল হক। সহ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ফাহিম কাজী ও মো. নাদিম সরকার।কমিটিতে জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে রুমা বেগম এবং শহীদ পরিবারের সদস্য সালমা আক্তারকে রাখা হয়েছে।এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে সাদিকুর রহমান সিয়াম, হাফেজ মো. মর্তুজা মোল্লা, মোসারফ মাস্টার, মো. সাব্বির মিয়া, মোহাম্মদ শামিম ওসমান, আব্দুল হালিম, হাসান আলী, সাইফুল ইসলাম, জাবির হোসেন, মো. কাউসার আহমেদ, মো. কাসেম মিয়া, মো. মামুন মিয়া, ইদ্রিস আলী, ফয়সাল মোল্লা, আলী আহমেদ, মো. আবু কালাম, মো. জুয়েল মিয়া, মো. রিজন হোসেন, মো. আতিক হাজী, মামুন বিল্লাহ, হাবিবুর রহমান, জহিরুল ইসলাম, মো. সৌরভ, মো. বাবর, মো. আবদুল্লাহ, মো. ইমন, মো. আলামিন হোসেন, সিহাব আহমেদ উজ্জ্বল, মোহাম্মদ ফাইজুল ইসলাম, মো. রফিক, মো. বজলুর রহমান, মো. সাব্বির মিয়া, জিয়াদুল ইসলাম সাওন, মো. মাসুম ভূঁইয়া, মো. আরিফ হোসেন, মো. আনোয়ার হোসেন, কবির আহমেদ, সামিম মিয়া ও সাহাপরান হোসেনের নাম রয়েছে।জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ (সরদার) কমিটিটি অনুমোদন করেন। সদস্য সচিব জোবায়ের হোসেনের সুপারিশক্রমে এবং সাংগঠনিক সম্পাদক নীরব রায়হানের স্বাক্ষরের মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়।


নারায়ণগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযান, ৩ যানবাহনকে জরিমানা

নারায়ণগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযান, ৩ যানবাহনকে জরিমানা

নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দদূষণবিরোধী অভিযান চালিয়ে তিনটি যানবাহনকে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই অভিযানে যানবাহনগুলোর তিনটি হর্ন জব্দ করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের সদস্যদের পাশাপাশি পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ লঙ্ঘনের দায়ে শব্দদূষণকারী তিনটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় তিনটি যানবাহন থেকে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং ব্যবহৃত তিনটি হর্ন জব্দ করা হয়।নারায়ণগঞ্জে শব্দদূষণসহ পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। পাশাপাশি দূষণকারী কারখানা ও বিভিন্ন প্রকল্পের বিরুদ্ধেও আইন অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।


পশ্চিম দেওভোগ কিডনি ডায়ালাইসিস সেন্টার পরিদর্শনে সাখাওয়াত হোসেন

পশ্চিম দেওভোগ কিডনি ডায়ালাইসিস সেন্টার পরিদর্শনে সাখাওয়াত হোসেন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পশ্চিম দেওভোগ এনসিসি–এসবিএফ কিডনি ডায়ালাইসিস সেন্টার পরিদর্শন করেছেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।পরিদর্শনকালে তিনি সেন্টারে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসাসেবার বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে রোগীরা ডায়ালাইসিস সেন্টারে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাচ্ছেন কি না, সে বিষয়েও জানতে চান তিনি।এ সময় রোগীদের যথাযথ চিকিৎসা ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সিটি করপোরেশনের প্রশাসক।


আন্তর্জাতিক যুব দিবসে নারায়ণগঞ্জে জামায়াতের যুব র‍্যালি

আন্তর্জাতিক যুব দিবসে নারায়ণগঞ্জে জামায়াতের যুব র‍্যালি

আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে যুব র‍্যালির আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখা।বুধবার (১২ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে অনুষ্ঠিত পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।যুব র‍্যালিকে সামনে রেখে আয়োজিত এ সমাবেশে দলটির নেতাকর্মী ও যুবসমাজের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। সমাবেশে যুবসমাজের ভূমিকা, সামাজিক দায়িত্ব ও দেশের ভবিষ্যৎ গঠনে তরুণদের সম্পৃক্ততার বিভিন্ন দিক তুলে ধরা হয়।পরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত যুব র‍্যালিতে অংশ নেন উপস্থিত নেতাকর্মীরা।


নিরাপদ সমাজ গঠনে প্রশাসন-জনগণের ঐক্যের ওপর জোর দিলেন মামুন মাহমুদ

নিরাপদ সমাজ গঠনে প্রশাসন-জনগণের ঐক্যের ওপর জোর দিলেন মামুন মাহমুদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সিদ্ধিরগঞ্জ থানাধীন মাদানীনগর পুল চত্বরে স্থানীয় বাসিন্দা ও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়। সভায় অপরাধ দমনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।এ সময় তিনি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠায় প্রশাসনের পাশাপাশি কমিউনিটি পুলিশিং এবং সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।


নিরাপদ সমাজ গঠনে প্রশাসন-জনগণের ঐক্যের ওপর জোর দিলেন মামুন মাহমুদ

নিরাপদ সমাজ গঠনে প্রশাসন-জনগণের ঐক্যের ওপর জোর দিলেন মামুন মাহমুদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সিদ্ধিরগঞ্জ থানাধীন মাদানীনগর পুল চত্বরে স্থানীয় বাসিন্দা ও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়। সভায় অপরাধ দমনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।এ সময় তিনি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠায় প্রশাসনের পাশাপাশি কমিউনিটি পুলিশিং এবং সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।


নারায়ণগঞ্জে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিয়ে সচেতনতামূলক কর্মশালা

নারায়ণগঞ্জে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিয়ে সচেতনতামূলক কর্মশালা

নারায়ণগঞ্জে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিয়ে সচেতনতামূলক কর্মশালাশিল্পখাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং টেকসই শিল্পায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জে ‘নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন’ বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১১ আগস্ট ২০২৬ বিকেএমইএ কার্যালয়, চাষাড়া, নারায়ণগঞ্জে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী কর্তৃক নির্দেশিত ১৮০ দিনের কর্মসূচি ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএ ও বিসিক শিল্প মালিক সমবায় সমিতি লিমিটেড, নারায়ণগঞ্জের সভাপতি মোহাম্মদ হাতেম। কর্মশালায় সভাপতিত্ব করেন বিসিক আঞ্চলিক কার্যালয়, ঢাকার আঞ্চলিক পরিচালক মানছুরুল করিম।বিকেএমইএর পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি (অর্থ) মো. মোরশেদ সারোয়ার সোহেল ও পরিচালক মামুনুর রশিদ।এ ছাড়া কর্মশালায় বিশিষ্ট ব্যবসায়ী ও মোহামেডান ক্লাবের সভাপতি মো. মাসুদুজ্জামান, বাংলাদেশ হোসিয়ারী সমিতি নারায়ণগঞ্জের সভাপতি বদিউজ্জামান, বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জের সভাপতি সেলিম সারোয়ার, বিসিক জেলা কার্যালয় নারায়ণগঞ্জের সহকারী মহাব্যবস্থাপক মো. জসীমউদ্দীন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুসহ সংশ্লিষ্ট শিল্পোদ্যোক্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।কর্মশালায় শিল্পকারখানায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থাপনা এবং টেকসই শিল্পায়নে নবায়নযোগ্য বিদ্যুতের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি এ খাতে সচেতনতা বৃদ্ধি ও বাস্তবায়নযোগ্য বিভিন্ন করণীয় নিয়েও আলোচনা করেন বক্তারা।


এমপি আল-আমিনের নির্দেশে বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লিটনের পাশে এনসিপি

এমপি আল-আমিনের নির্দেশে বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লিটনের পাশে এনসিপি

এমপি আল-আমিনের নির্দেশে বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লিটনের পাশে এনসিপি বন্দরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে জনাব লিটন সাহেবের বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তার ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে চলার মতো কোনো সম্পদই অবশিষ্ট নেই তার।গত সোমবার (১০আগস্ট) সকালে বন্দরের ২২ নম্বর ওয়ার্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। লিটন সাহেবের এমন পরিস্থিতিতে নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের নির্দেশনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ মহানগর শাখার সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী অভির নেতৃত্বে এনসিপিও ছাত্র শক্তির নেতাকর্মীরা লিটন সাহেবের বাসায় উপস্থিত হয়ে তার খোঁজখবর নেন। তারা এই কঠিন সময়ে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এনসিপির নেতাকর্মীরা। এসময় এনসিপি ও জাতীয় ছাত্র শক্তির পক্ষ থেকে উপহারসামগ্রী লিটন সাহেবের হাতে তুলে দেওয়া হয়।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনে এসে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী অভি বলেন, “একজন সহায়-সম্বলহীন মানুষের পাশে দল-মত উপেক্ষা করে আমাদের সবার দাঁড়ানো উচিত। আমাদের নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন ভাই লিটন ভাইয়ের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আমরা অনুরোধ করব, যেহেতু এটি নারায়ণগঞ্জ-৫ আসনের অন্তর্ভুক্ত এলাকা, তাই এই এলাকার মাননীয় সংসদ সদস্যও যেন লিটন ভাই ও তার পরিবারের পাশে দাঁড়ান। আমরা আশাবাদী, বন্দরসহ নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ এই দুর্দিনে তার পরিবারের পাশে দাঁড়াবেন।”তিনি আরও বলেন, “ভুক্তভোগী ও স্থানীয় মানুষের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের সময় বন্দর ফায়ার সার্ভিসের ভূমিকা ছিল প্রশংসনীয়। এ জন্য জাতীয় নাগরিক পার্টি নারায়ণগঞ্জ মহানগরের পক্ষ থেকে বন্দর ফায়ার সার্ভিসের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।”অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লিটন সাহেবের পরিবারের এই দুর্দিনে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর এনসিপির সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী অভি, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হৃদয় ভূঁইয়া এবং জাতীয় ছাত্র শক্তির মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সিফাত দেওয়ান, বন্দর থানার আহ্বায়ক নাইমুর, সিনিয়র আহ্বায়ক মুজাহিদ, এনসিপির সদস্য মুশফিক সামীসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।


নারায়ণগঞ্জের এসপি মিজানুর রহমান মুন্সী হাইওয়ে পুলিশে বদলি

নারায়ণগঞ্জের এসপি মিজানুর রহমান মুন্সী হাইওয়ে পুলিশে বদলি

নারায়ণগঞ্জের এসপি মিজানুর রহমান মুন্সী হাইওয়ে পুলিশে বদলিনারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, নারায়ণগঞ্জে দায়িত্ব নেওয়ার প্রায় নয় মাসের মধ্যেই নতুন কর্মস্থলে যেতে হচ্ছে মিজানুর রহমান মুন্সীকে। তিনি গত বছরের ২৯ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন।মিজানুর রহমান মুন্সী কুমিল্লা জেলার বাসিন্দা। ২৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি। কর্মজীবনের শুরুতে কক্সবাজার জেলা পুলিশের উখিয়া সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।পুলিশের চাকরিজীবনে তিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-তেও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করেছেন।


নারায়ণগঞ্জের সড়ক নিরাপত্তা ও যানজট নিরসনে সাখাওয়াতের বক্তব্য

নারায়ণগঞ্জের সড়ক নিরাপত্তা ও যানজট নিরসনে সাখাওয়াতের বক্তব্য

নারায়ণগঞ্জের সড়ক নিরাপত্তা ও যানজট নিরসন বিষয়ক সেমিনারে বক্তব্য রাখছেন সাখাওয়াত হোসেননারায়ণগঞ্জ জেলার সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণ ও যানজট নিরসন সংক্রান্ত সেমিনারে বক্তব্য রাখছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।বুধবার (১২ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জে এ সেমিনার অনুষ্ঠিত হচ্ছে।


মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান, সিদ্ধিরগঞ্জে প্রশাসন-পুলিশের যৌথ উদ্যোগ

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান, সিদ্ধিরগঞ্জে প্রশাসন-পুলিশের যৌথ উদ্যোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও নারী নির্যাতন প্রতিরোধে স্থানীয়দের সঙ্গে প্রশাসন ও পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের মাদানীনগর এলাকায় এ সভা হয়। এতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, মাদকসংক্রান্ত বেশ কিছু অভিযোগ তাঁর কাছে এসেছে। এসব অভিযোগের ভিত্তিতে বুধবার থেকে এলাকায় অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে মাদক কারবারিদের সতর্ক করে তিনি বলেন, মাদকের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।মসজিদ ও মাদরাসার দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়ে পুলিশ সুপার বলেন, এলাকার আলেমরা যেন মসজিদ ও মাদরাসায় বক্তব্য দেওয়ার সময় মাদকের ক্ষতিকর দিক এবং চলমান মাদকবিরোধী অভিযান সম্পর্কে মানুষকে সচেতন করেন।নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, রাজনৈতিক নেতাদের আশ্রয়-প্রশ্রয় না পেলে মাদকসেবী ও কারবারিদের পক্ষে এলাকায় টিকে থাকা কঠিন। রাজনৈতিক নেতাদের মাদকের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে তিনি মাদক থেকে সমাজকে মুক্ত করতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। সিদ্ধিরগঞ্জে মাদক সেবন ও ব্যবসার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে তাঁর ধারণা রয়েছে বলেও মন্তব্য করেন এমপি মান্নান।জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, বাইরে থেকে মাদক এনে এলাকায় সরবরাহের সঙ্গে যেমন কিছু ব্যবসায়ী জড়িত, তেমনি স্থানীয়দের মধ্যেও অনেকে মাদক সেবন ও ব্যবসার সঙ্গে যুক্ত। তাই আইন প্রয়োগের পাশাপাশি পরিবার ও সমাজের ভেতর থেকেই মাদকের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।তিনি বলেন, পরিবারের কোনো সদস্য মাদকাসক্ত হলে তাকে মাদক থেকে দূরে রাখার দায়িত্বও পরিবারকেই নিতে হবে। বাইরের মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিতে পারলেও পরিচিত বা পরিবারের সদস্যদের ক্ষেত্রে সামাজিক প্রতিরোধ আরও গুরুত্বপূর্ণ।জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, মাদকের সঙ্গে জড়িত মানুষের তুলনায় এর বিরুদ্ধে থাকা মানুষের সংখ্যা অনেক বেশি। তাঁর দাবি, এলাকার মাত্র ১ থেকে ২ শতাংশ মানুষ মাদকের সঙ্গে জড়িত হলেও তাদের কারণে বিপুলসংখ্যক মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে।তিনি বলেন, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষ সবাই মিলে কাজ করলে সমাজকে মাদকমুক্ত করা সম্ভব। সন্তানদের নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দিতে মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব বলেন, মাদক কারবারিদের নাম জানলেও অনেকে প্রকাশ্যে বলতে ভয় পান। এভাবে তথ্য গোপন রাখলে মাদক ব্যবসায়ীরা আরও শক্তিশালী হয়ে ওঠার সুযোগ পায়।তিনি স্থানীয়দের প্রতি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের চিহ্নিত করে প্রশাসনকে তথ্য দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সামাজিকভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।সভায় বক্তারা বলেন, শুধু মাদক নয়—চাঁদাবাজি, কিশোর গ্যাং ও নারী নির্যাতনের মতো সামাজিক অপরাধ প্রতিরোধেও প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে সবার সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন তারা।


ঢাকা যাওয়ার ঝামেলা শেষ: নারায়ণগঞ্জে চালু হলো IDP অনুমোদিত IELTS কেন্দ্র

ঢাকা যাওয়ার ঝামেলা শেষ: নারায়ণগঞ্জে চালু হলো IDP অনুমোদিত IELTS কেন্দ্র

বৈষম্যবিরোধী আন্দোলন মামলায় ফতুল্লায় শ্রমিক লীগ নেতা পলাশ আটক

বৈষম্যবিরোধী আন্দোলন মামলায় ফতুল্লায় শ্রমিক লীগ নেতা পলাশ আটক

ফতুল্লায় স্বামীর প'রকীয়ার খবর জানার পর ঘুমের ঔষধ খাইয়ে স্বামীর গলা কা'ট'লেন স্ত্রী

ফতুল্লায় স্বামীর প'রকীয়ার খবর জানার পর ঘুমের ঔষধ খাইয়ে স্বামীর গলা কা'ট'লেন স্ত্রী

৬ বছরের শিশু ধর্ষণকারীকে পিটিয়ে মারলো বিক্ষুব্ধ জনতা

৬ বছরের শিশু ধর্ষণকারীকে পিটিয়ে মারলো বিক্ষুব্ধ জনতা

চাষাড়া পর্যন্ত মেট্রোরেল প্রকল্পে অগ্রগতি, প্রধানমন্ত্রীর কার্যালয় পরবর্তী কার্যক্রমের নির্দেশ

চাষাড়া পর্যন্ত মেট্রোরেল প্রকল্পে অগ্রগতি, প্রধানমন্ত্রীর কার্যালয় পরবর্তী কার্যক্রমের নির্দেশ

আড়াইহাজারে স্ত্রীর গলা টি'পে হ'ত্যাচেষ্টার ভিডিও ভাইরাল, আ'টক স্বামী

আড়াইহাজারে স্ত্রীর গলা টি'পে হ'ত্যাচেষ্টার ভিডিও ভাইরাল, আ'টক স্বামী

নারায়ণগঞ্জে ভবন নির্মাণে নতুন নিয়ম, বদলে যাচ্ছে নকশা অনুমোদন

নারায়ণগঞ্জে ভবন নির্মাণে নতুন নিয়ম, বদলে যাচ্ছে নকশা অনুমোদন

নারী আইনজীবীকে ঘুষি মারলেন টিপু

নারী আইনজীবীকে ঘুষি মারলেন টিপু

বদলের ইঙ্গিত নারায়ণগঞ্জ বিএনপিতে

বদলের ইঙ্গিত নারায়ণগঞ্জ বিএনপিতে

মালবাহী গাড়ির সাথে বাইকের সংঘর্ষ—বক্তাবলীতে নিহত ১, আহত ২

মালবাহী গাড়ির সাথে বাইকের সংঘর্ষ—বক্তাবলীতে নিহত ১, আহত ২

রূপগঞ্জে নারীকে আটকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

রূপগঞ্জে নারীকে আটকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

আড়াইহাজারে জমিয়ত নেতার বাড়িতে ছাত্রদলের হামলার অভিযোগ

আড়াইহাজারে জমিয়ত নেতার বাড়িতে ছাত্রদলের হামলার অভিযোগ

ছাত্রদল-শিবিরের সংঘর্ষের পর সমঝোতা, ১৮ দিন পর খুলছে তোলারাম কলেজের হল

ছাত্রদল-শিবিরের সংঘর্ষের পর সমঝোতা, ১৮ দিন পর খুলছে তোলারাম কলেজের হল

বন্দরে জশনে জুলুসে নেতৃত্ব দিলেন আল্লামা সাইয়্যিদ বাহাদুর শাহ্

বন্দরে জশনে জুলুসে নেতৃত্ব দিলেন আল্লামা সাইয়্যিদ বাহাদুর শাহ্

ফের শ্রমিক অসুস্থ, আতঙ্কে আদমজী ইপিজেডের কারখানায় ছুটি

ফের শ্রমিক অসুস্থ, আতঙ্কে আদমজী ইপিজেডের কারখানায় ছুটি

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীকে অভিনন্দন জানালেন সাখাওয়াত

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীকে অভিনন্দন জানালেন সাখাওয়াত

বুলবুল হত্যা মামলায় সুষ্ঠু তদন্তের দাবিতে ওসির সঙ্গে জামায়াত নেতাদের সাক্ষাৎ

বুলবুল হত্যা মামলায় সুষ্ঠু তদন্তের দাবিতে ওসির সঙ্গে জামায়াত নেতাদের সাক্ষাৎ

বুলবুল হত্যা মামলায় সুষ্ঠু তদন্তের দাবিতে ওসির সঙ্গে জামায়াত নেতাদের সাক্ষাৎ

বুলবুল হত্যা মামলায় সুষ্ঠু তদন্তের দাবিতে ওসির সঙ্গে জামায়াত নেতাদের সাক্ষাৎ

ডিসেম্বরে ফেরার বার্তা, নারায়ণগঞ্জে আলোচনায় আওয়ামী লীগ

ডিসেম্বরে ফেরার বার্তা, নারায়ণগঞ্জে আলোচনায় আওয়ামী লীগ

বুলবুল হত্যা মামলায় সিফাতসহ ৭ জন ১০ দিনের রিমান্ডে

বুলবুল হত্যা মামলায় সিফাতসহ ৭ জন ১০ দিনের রিমান্ডে