বি পি নিউজ ২৪

ক্ষেতলালে ছিনতাইয়ের কবলে পড়ে ভ্যানচালক আহত; অবশেষে স্থানীয়দের হস্তক্ষেপে ভ্যান উদ্ধার।

ক্ষেতলালে ছিনতাইয়ের কবলে পড়ে ভ্যানচালক আহত; অবশেষে স্থানীয়দের হস্তক্ষেপে ভ্যান উদ্ধার। স্টাফ রিপোর্টার (এস,এম,মিঠু) জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলী এলাকা থেকে অজ্ঞাত তিন ব্যক্তিকে নিয়ে ২২ জানুয়ারি (শনিবার) রাত সাড়ে ন'টা নাগাদ সময়ে ইটাখোলা বাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন পৌর এলাকার মালিপাড়া গ্রামের ভ্যানচালক মোশাররফ হোসেন (৫০)। পরে অজ্ঞাত ওই দুর্বৃত্তরা তাকে কৌশলে ভাসিলা চারমাথার অদূরে পৌর এলাকার শেষ সীমানায় নিয়ে গিয়ে ছুরিকাহত করে ভ্যান নিয়ে পালিয়ে যায়। এসময় ভ্যানচালক মোশাররফ হোসেন এর চিৎকার চেচামেচিতে স্থানীয় কয়েকজন উপস্থিত হলে দ্রুত খোজাখুজি করে ভ্যান উদ্ধার করা হয় এবং তৎক্ষনাৎ সেখান থেকে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত ভ্যানচালক বর্তমানে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথা ও হাতে সামান্য ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে, গুরুতর কোনো শারীরিক ক্ষতি হয়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ছবিঃ-ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তোলা ছবি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

ক্ষেতলালে ছিনতাইয়ের কবলে পড়ে ভ্যানচালক আহত; অবশেষে স্থানীয়দের হস্তক্ষেপে ভ্যান উদ্ধার।

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২২

featured Image
ক্ষেতলালে ছিনতাইয়ের কবলে পড়ে ভ্যানচালক আহত; অবশেষে স্থানীয়দের হস্তক্ষেপে ভ্যান উদ্ধার। স্টাফ রিপোর্টার (এস,এম,মিঠু) জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলী এলাকা থেকে অজ্ঞাত তিন ব্যক্তিকে নিয়ে ২২ জানুয়ারি (শনিবার) রাত সাড়ে ন'টা নাগাদ সময়ে ইটাখোলা বাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন পৌর এলাকার মালিপাড়া গ্রামের ভ্যানচালক মোশাররফ হোসেন (৫০)। পরে অজ্ঞাত ওই দুর্বৃত্তরা তাকে কৌশলে ভাসিলা চারমাথার অদূরে পৌর এলাকার শেষ সীমানায় নিয়ে গিয়ে ছুরিকাহত করে ভ্যান নিয়ে পালিয়ে যায়। এসময় ভ্যানচালক মোশাররফ হোসেন এর চিৎকার চেচামেচিতে স্থানীয় কয়েকজন উপস্থিত হলে দ্রুত খোজাখুজি করে ভ্যান উদ্ধার করা হয় এবং তৎক্ষনাৎ সেখান থেকে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত ভ্যানচালক বর্তমানে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথা ও হাতে সামান্য ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে, গুরুতর কোনো শারীরিক ক্ষতি হয়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ছবিঃ-ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তোলা ছবি।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ