বি পি নিউজ ২৪

নারী দিবসে মা সহ সকল নারীর প্রতি শ্রদ্ধা জানালেন তনু

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নিজের মা-সহ দেশের সকল নারীর প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আহমেদুর রহমান তনু। দিবসটি উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে জুলাই বিপ্লব পর্যন্ত নারীদের বীরত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন। আহমেদুর রহমান তনু তাঁর পোস্টে লিখেন, "আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা আমার আম্মু সহ অন্য সকল নারীদের। যাদের অংশগ্রহণে আজকের বাংলাদেশ। বাংলাদেশ বিনির্মাণে নারীর অংশগ্রহণ ও নেতৃত্বের পথ সহজ হোক।" তিনি বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণগুলোতে নারীদের অবদানের স্বীকৃতি দিয়ে আরও বলেন, "৭১ থেকে জুলাইয়ে অংশ নেয়া সকল নারীর প্রতি রইল শ্রদ্ধা। সর্বস্তরে নারীর অংশগ্রহণ এবং কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ হোক।" জাতীয় উন্নয়নে নারী-পুরুষের সমান অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে এই ব্যবসায়ী নেতা উল্লেখ করেন, "জাতির উন্নয়ন সম্ভব সকলের অংশগ্রহণের মাধ্যমে। নিপীড়ন ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই হোক আমাদের চ্যালেঞ্জ।"

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

নারী দিবসে মা সহ সকল নারীর প্রতি শ্রদ্ধা জানালেন তনু

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নিজের মা-সহ দেশের সকল নারীর প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আহমেদুর রহমান তনু। দিবসটি উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে জুলাই বিপ্লব পর্যন্ত নারীদের বীরত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন। আহমেদুর রহমান তনু তাঁর পোস্টে লিখেন, "আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা আমার আম্মু সহ অন্য সকল নারীদের। যাদের অংশগ্রহণে আজকের বাংলাদেশ। বাংলাদেশ বিনির্মাণে নারীর অংশগ্রহণ ও নেতৃত্বের পথ সহজ হোক।" তিনি বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণগুলোতে নারীদের অবদানের স্বীকৃতি দিয়ে আরও বলেন, "৭১ থেকে জুলাইয়ে অংশ নেয়া সকল নারীর প্রতি রইল শ্রদ্ধা। সর্বস্তরে নারীর অংশগ্রহণ এবং কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ হোক।" জাতীয় উন্নয়নে নারী-পুরুষের সমান অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে এই ব্যবসায়ী নেতা উল্লেখ করেন, "জাতির উন্নয়ন সম্ভব সকলের অংশগ্রহণের মাধ্যমে। নিপীড়ন ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই হোক আমাদের চ্যালেঞ্জ।"

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ