সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ সুপারের কাছ থেকে ট্রাফিক সার্টিফিকেট গ্রহণের একটি ছবিতে বিকেএমইএ সভাপতি হাতেম আলী-র উপস্থিতি থাকাকে কেন্দ্র করে শোকজ করা হয়েছে জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক আবিদ রহমান-কে।
সংগঠনের পক্ষ থেকে দেওয়া নোটিশে বলা হয়েছে, তিনি সংগঠনের শৃঙ্খলা ও নির্দেশনা গুরুতরভাবে লঙ্ঘন করেছেন এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন এমন অভিযোগ পাওয়া গেছে।
নোটিশে তাকে কারণ দর্শানোর নির্দেশ দিয়ে বলা হয়, কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে ৩ দিনের মধ্যে লিখিত জবাব দিতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে জবাব দাখিল না করলে সংগঠন তার বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানানো হয়েছে।
নোটিশে স্বাক্ষর করেছেন জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলার দপ্তর সম্পাদক হাসান রানা।

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন