বি পি নিউজ ২৪

প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটুক্তি: রাশেদ খানের গ্রেফতার দাবি খোরশেদের

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি কটুক্তির অভিযোগ তুলে জাগপা নেতা রাশেদ খান-এর গ্রেফতার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

এক প্রতিবাদ বার্তায় খোরশেদ বলেন, রাশেদ খান দেশের স্থিতিশীলতা নষ্ট এবং সাম্প্রতিক উন্নয়ন কার্যক্রম ব্যাহত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন। তিনি অভিযোগ করেন, গত দুই মাসে চলমান উন্নয়ন কর্মকাণ্ডে ভীত হয়ে এমন কটুক্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে অবিলম্বে রাশেদ খানকে গ্রেফতার করা প্রয়োজন। অন্যথায় এ ধরনের বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে বলেও সতর্ক করেন তিনি।

এ ঘটনায় সংশ্লিষ্ট মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটুক্তি: রাশেদ খানের গ্রেফতার দাবি খোরশেদের

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি কটুক্তির অভিযোগ তুলে জাগপা নেতা রাশেদ খান-এর গ্রেফতার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

এক প্রতিবাদ বার্তায় খোরশেদ বলেন, রাশেদ খান দেশের স্থিতিশীলতা নষ্ট এবং সাম্প্রতিক উন্নয়ন কার্যক্রম ব্যাহত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন। তিনি অভিযোগ করেন, গত দুই মাসে চলমান উন্নয়ন কর্মকাণ্ডে ভীত হয়ে এমন কটুক্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে অবিলম্বে রাশেদ খানকে গ্রেফতার করা প্রয়োজন। অন্যথায় এ ধরনের বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে বলেও সতর্ক করেন তিনি।

এ ঘটনায় সংশ্লিষ্ট মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ